২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে পুলিশের অভিযানে ১,৪৭২ পিস ইয়াবাসহ আটক ১ বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

মেধা ও যোগ্যতার ভিত্তিতে  কক্সবাজার জেলায় নিয়োগ পেলেন ৩২জন পুলিশ কনস্টেবল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেস্ক।।  ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম বিপিএম এর সার্বিক নির্দেশনা ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো: আহসান হাবীব পলাশ এর নিবিড় তত্ত্বাবধানে  ১২ সেপ্টেম্বর  অনুষ্ঠিত কক্সবাজার জেলা পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণার মাধ্যমে স্বচ্ছতার এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন পুলিশ সুপার।

কক্সবাজার জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ সাইফউদ্দীন শাহীন মহোদয় এবং বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দের উপস্থিতিতে পুলিশ লাইন্স ড্রিলশেডে আনুষ্ঠানিকভাবে প্রাথমিকভাবে নির্বাচিত ৩২জন প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করেন। এ সময় উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

এবার ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে কক্সবাজার জেলায় ৩২ জনের বিপরীতে ১৪৭৯ জন আবেদনকারী ছিলেন। প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে ৮৯৩ জন প্রার্থী শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। ৩ দিনের শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা শেষে ৩৮৭ জন লিখিত পরীক্ষা অংশগ্রহণের সুযোগ পান। লিখিত পরীক্ষায় ৫৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। সম্পূর্ণ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগ কমিটি তার মধ্য হতে চূড়ান্ত পর্যায়ে ৩২ জন প্রার্থীকে নির্বাচিত করে ফলাফল ঘোষণা করেছেন। চূড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে ২৯জন পুরুষ ও ৩জন নারী।

স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়ায় স্বীয় যোগ্যতায় উত্তীর্ণ হয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে অশ্রু সংবরণ করতে পারেননি। জীবনের প্রথম সাফল্যের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন । সম্পূর্ণ নিরপেক্ষতার ভিত্তিতে নির্বাচিত হয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কক্সবাজার জেলা পুলিশের প্রতি । প্রাথমিকভাবে নির্বাচিত সদস্যদের সাফল্যের কান্না এতটাই হৃদয়স্পর্শী ছিল যে, উপস্থিত অনেকের চোখেও জমে উঠেছিল অশ্রুজল।

পুলিশ সুপার মহোদয় তাঁর সমাপনী বক্তব্যে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হিসেবে সততা, নিষ্ঠা, দেশপ্রেম ও পেশাদারিত্বের সাথে দেশসেবার মহান ব্রত নিয়ে জনসেবায় নিজেদের আত্মনিয়োগ করার আহ্বান জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page