৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পেকুয়ায় ৯ মণ্ডপে দুর্গাপূজা, প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় গভীর রাতে গরু চুরি,নিঃস্ব পরিবারের আহাজারি। সিগারেট। তুমি আসবে ফিরে ফুলে ফুলে সুগন্ধি ছড়িয়ে। সাতকানিয়ায় জামায়াতকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তের দাবি টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান: ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার জমির রেকর্ড সংশোধনে ২০ লাখ টাকার ঘুষ! দুদকের জালে রাঙ্গাবালীর বিতর্কিত ভূমি কর্মকর্তা সোবাহান চাটখিলে শিক্ষার্থীদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানার ছাতা বিতরণ জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন করা হবে: এমপি শাহজাহান চৌধুরী এওচিয়া ইউনিয়ন বিএনপির সভা: চেয়ারম্যান প্রার্থী হিসেবে হাফেজ আহমদ সমর্থন
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

মিরসরাইয়ের রূপসী ঝরনার কূপে মিললো দুই পর্যটকের মরদেহ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম>>>

চট্টগ্রামের মিরসরাইয়ে রূপসী ঝরনা দেখতে আসা দুই পর্যটকের মরদেহ মিললো ঝরনার কূপে।রবিবার (২ জুলাই) দিবাগত রাত ৯টায় ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করেন।ওই পর্যটকরা হলেন, চট্টগ্রাম শহরের ফিরোজ শাহ এলাকার মোহাম্মদ জামিলের ছেলে নুরুল আবছার (১৬) ও একই এলাকার জসীম উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম আরিফ (১৭)। তাদের মধ্যে আবছার স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়েন। এছাড়া আরিফ ডেকোরেশান দোকানের কর্মচারী।ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, গতকাল রবিবার চট্টগ্রাম নগরীর ফিরোজশাহ এলাকা থেকে কয়েকজন বন্ধু মিলে রূপসী ঝরনা দেখতে আসে আবছার ও আরিফুল। ওইদিন সন্ধ্যার দিকে তারা নিখোঁজ হলে ঝরনার কূপে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস। এরপর রাত ৯টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।নিহত আবছারের বড় ভাইয়ের স্ত্রী পলি আক্তার জানান, রবিবার সকালে আবছার-আরিফুলসহ আরও ৭ বন্ধু ঝরনা দেখতে যায়। সন্ধ্যায় নিখোঁজের সংবাদ শুনতে পাই।নিহতের বন্ধু মোহাম্মদ আরমান হোসেন জানান, তারা সকলে ঝরনার উপরিভাগে উঠেছিলো। সন্ধ্যার দিকে যখন সবাই নিচে নেমে আসছিলো তখন আবছার ও আরিফুলকে পাওয়া যাচ্ছিলো না। পরে বিষয়টি ঝরনা এলাকার ঠিকাদারি প্রতিষ্ঠানকে জানালে তারা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়।মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি জানান, রূপসী ঝরনার কূপ থেকে আবছার ও আরিফুল নামের দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার রাত ৯টার দিকে তাদের উদ্ধারের পর রাত ১০টার দিকে পুলিশের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে।মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page