১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশিসহ ২ জন আহত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বান্দরবান জেলা প্রতিনিধি >>> বান্দরবানে নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি ও এক রোহিঙ্গা আহত হয়েছে।গতকাল রাত ৯টার দিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রুর ভাজাবনিয়া চিতারকুম নামক স্থানে শূন্য সীমারেখা পাশে এ ঘটনা ঘটে।আহত বাংলাদেশি জাহাঙ্গীর আলম কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে বলে জানা যায়।আহত জাহাঙ্গীর আলম (১৯) তুমব্রু উলুবুনিয়া পাড়ার নুরুল কবিরের ছেলে। অপরজন ভাজাবনিয়া এলাকার আবদুল হাকিমের ছেলে মো. হোসাইন (২৭)। তবে মো. হোসাইন রোহিঙ্গা বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম।স্থানীয়রা জানান, জাহাঙ্গীর ও মো. হোসাইন পণ্য চোরাচালানের সঙ্গে জড়িত থাকতে পারে। তাদের ধারণা, কাঁটাতার অতিক্রম করে পণ্য দেওয়া-নেওয়ার সময় সীমান্তের ওপার থেকে আরকান আর্মির সদস্যরা গুলি করে। এতে বাম পায়ের দুই স্থানে গুলিবিদ্ধ হয় জাহাঙ্গীর। সামান্য আহত হয় মো. হোসাইনও। আরাকান আর্মির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করেছে বলে ধারণা করা হচ্ছে।বান্দরবান জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম (ক্রাইম অ্যান্ড অপস্) বলেন, আরাকান আর্মির গুলিতে একজন বাংলাদেশি ও একজন রোহিঙ্গা আহত হয়েছে। বাংলাদেশি আহত জাহাঙ্গীরকে প্রথমে উখিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজন এলাকায় চিকিৎসা নিচ্ছে। তবে কী কারণে তাদের গুলি করা হয়েছে তা স্পষ্ট জানা যায়নি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page