৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী ফরিদপুরে নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ পানছড়িতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ১৭ বছরের যুবক গ্রেফতার। ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান লোহাগাড়ায় প্রাইভেটকারের গোপন চেম্বারে ১৬ হাজার ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৪ সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কুড়িগ্রাম প্রতিনিধি

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমানের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ উঠায় গত ২৬/০৯/২০২৩ ইং তারিখে রোজ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সংবাদ প্রচার হয়।জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘার চর বাজার গ্রামের বাসিন্দা প্রবাসী আব্দুর রব এর দ্বিতীয় স্ত্রী জায়দা বেগমের অভিযোগের ভিত্তিতে একটি ফেইসবুক পেইজে এ সংবাদটি প্রচার করা হয়। সংবাদে বলা হয়েছে,প্রবাসী আব্দুর রবের দ্বিতীয় স্ত্রী জায়দা অভিযোগ করেন তার সতীন অর্থাৎ প্রবাসী আব্দুর রবের প্রথম স্ত্রী মনি আক্তারের কাছ থেকে চেয়ারম্যান সহায়তা দেওয়ার নামে অর্থ গ্রহণ করেন। সংবাদটি প্রচারের পর চেয়ারম্যানের নজরে আসলে, সংবাদটি মিথ্যা দাবি করে চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সদস্যগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আজ শুক্রবার সকাল দশ ঘটিকায় ডাংধরা ইউনিয়ন পরিষদের হলরুমে সংবাদ সম্মেলন করেন।সরেজমিনে গিয়ে দেখা গেছে প্রবাসী আব্দুর রবের প্রথম স্ত্রী মনি আক্তার একটি প্রশ্নের জবাবের তিনি বলেন,আমার সতীন জায়দা বেগম যে অর্থ লেনদেনের অভিযোগ করেছেন চেয়ারম্যানের বিরুদ্ধে তা সম্পূর্ণ মিথ্যা। আমার নিজের সংসার চালানোর সামর্থ্য নাই, আমি চেয়ারম্যানকে কোথায় থেকে টাকা দিবো? আমার ছেলে -মেয়ে ও শাশুড়ীকে নিয়ে মানবেতর জীবনযাপন করায়,খাদ্য-সামগ্রীর সহযোগিতার জন্য চেয়ারম্যানের কাছে যাই।এবং তিনি আমাকে কিছু চাউল দিয়ে সহযোগিতা করেন।এ ব্যাপারে জায়দা বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি চেয়ারম্যানের বিরুদ্ধে যে অভিযোগ করেছি তার কোন প্রমাণ আমার কাছে নেই,তবে আমার শাশুড়ীর কাছে চেয়ারম্যানকে টাকা দেওয়ার কথা শুনেছি।সংবাদ সম্মেলন চলাকালীন সময়ে ডাংধরা ইউনিয়ন পরিষদের সদস্যগণরা বলেন,আমাদের চেয়ারম্যান এ অর্থ লেনদেনের সাথে কোনভাবেই জড়িত নয়।আমরা এ মিথ্যা অপপ্রচারের মাধ্যমে চেয়ারম্যানের সুনাম নষ্ট করায় সুষ্ঠ তদন্ত সাপেক্ষে সঠিক বিচারের দাবি করছি।সংবাদ সম্মেলনে ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান সাংবাদিকদের বলেন,সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক পেইজে যারা এই সংবাদটি প্রচার করেছেন,তারা আমার স্বস্থানে না এসে, আমার কাছে কোনকিছুই না শুনে এরকম একটা মিথ্যা ভিত্তিহীন নিউজ প্রচার করেছে। আমি প্রবাসী আব্দুর রবের প্রথম স্ত্রী মনি আক্তারের কাছ থেকে কোন প্রকার অর্থ গ্রহণ করি নাই। মানহানিকর মিথ্যা সংবাদ অপপ্রচারের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন, সাংবাদিক হলো জাতির বিবেক তাই বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহ করে সংবাদ প্রচার করা উচিত।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page