১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন পটিয়ায় জগন্নাথ ধামের পূজা মন্ডপে মা দূর্গার মুখ ২০ফুট উপরে।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

মা–বোনদের অপমান করা হচ্ছে, আমি তার প্রতিবাদ করি: জামায়াতের আমির

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

প্রতিনিধি,চকরিয়া (কক্সবাজার) >>> জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘কয়েক দিন ধরে দেশে অনেক ঘটনা ঘটছে। মা–বোনদের অপমান করা হচ্ছে। আমি এর প্রতিবাদ করেছি বলেই এখন আমার পেছনে লেগেছে। অনেক কিছু রটানো হচ্ছে। সামনে থেকে মোকাবিলা করার সাহস নেই, পেছন থেকে কথা বলছে।’০২ ফেব্রুয়ারী (সোমবার) দুপুরে কক্সবাজার শহরের বীর মুক্তিযোদ্ধা মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, ‘যারা সামনে এসে কথা বলার সাহস রাখে না, তারা পেছনে থেকে জাবর কাটে। আমরা আহ্বান জানাই—নিজের আদর্শ, কর্মসূচি ও বক্তব্য নিজের চরিত্রে ধারণ করুন।’সাম্প্রতিক ঘটনাবলির প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, ‘অনেকে অনেক কিছু রটায় ও ঘটায়। কিন্তু এসব করে জনগণের ভালোবাসার জোয়ার ঠেকানো যাবে না। জনগণের দেহের ওপর চাবুক মারা যায়, কিন্তু মনের ওপর চাবুক মারা যায় না।’দুর্নীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার কথা বলেন, তারা ঋণখেলাপিদের সঙ্গে নিয়ে কীভাবে দুর্নীতিমুক্ত দেশ গড়বেন?’আগামী ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের বিজয়ের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘এটা বুঝতে পেরে অনেকের মাথা গরম হয়ে গেছে। মাঘ মাসেই যদি মাথা গরম হয়, চৈত্র মাসে কী হবে?’একই দিন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় তিনি বলেন, ‘আমরা চাই দালালমুক্ত, চাঁদাবাজমুক্ত, দুর্নীতিমুক্ত, মামলাবাজমুক্ত ও ঋণখেলাপিমুক্ত বাংলাদেশ। আমরা একটি মানবিক বাংলাদেশ চাই।’যুব সমাজের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা যুবকদের হাতে বেকার ভাতা তুলে দিয়ে অপমান করব না। শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের হাতে কাজ তুলে দেব। তারাই বাংলাদেশ গড়বে।’চব্বিশের বিপ্লবে নারীদের অবদান স্মরণ করে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোনেদের ওপর হাত তোলার ঘটনার পরই সারা দেশে আগুন জ্বলে ওঠে। রংপুরে আবু সাঈদ বুক পেতে দিয়ে বলেছিল—গুলি কর।’জনসভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, ডাকসুর সাবেক জিএস মোহাম্মদ ফরহাদ, কক্সবাজার জামায়াতের আমির নুর আহমদ আনোয়ারী, চকরিয়া-পেকুয়া আসনের প্রার্থী আবদুল্লাহ আল ফারুক, কক্সবাজার সদর আসনের প্রার্থী শহীদুল আলম বাহাদুর প্রমুখ।জনসভা শেষে জামায়াতের আমির সীতাকুণ্ড ও পরে চট্টগ্রাম নগরীতে আরও জনসভায় অংশ নেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page