২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অবশেষে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কাল শনিবার চট্টগ্রামে নির্যাতিত শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন মেয়র শাহাদাত সুনামগঞ্জের দিরাইয়ের এক ছয়মাসের শিশু হামে আক্রান্ত হয়ে সিলেটে মৃত্যু। চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণ, মামলা দায়ের মালদ্বীপে সুস্বাদু বাংলা খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হোটেল বিরিয়ানি মহলের শুভ উদ্বোধন। সুরে-তালে মঞ্চ মাতাচ্ছেন উদীয়মান কণ্ঠশিল্পী শিমলা। সাতকানিয়ায় এজহার মিয়া ফাউন্ডেশনের বিনামূল্যে অক্সিজেন সেবা চালু চট্টগ্রামে ধর্ষণ অভিযোগে রণক্ষেত্র বাকলিয়া, গভীর রাত পর্যন্ত থানা ঘেরাও হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউএন হলেন নবীগঞ্জের রুহুল আমিন নোয়াখালীর কবিরহাটে গরু বাজারের ইজারা না পেয়ে মিথ্যাচার ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে মানববন্ধন
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

মালদ্বীপে সুস্বাদু বাংলা খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হোটেল বিরিয়ানি মহলের শুভ উদ্বোধন।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি >>> চারদিকে থই থই লোনা পানির মধ্যে ভারত মহাসাগরে বেসে উঠা বালি-কণায়,সৌন্দর্য আর সবুজতায় গড়ে উঠেছে মালদ্বীপ। ছোট্ট এই দেশটিতে পর্যটক ভিড়ের পাশাপাশি রয়েছে প্রায় এক লক্ষ বিশ হাজার প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান ও অসংখ্য ব্যবসায়ী প্রতিষ্ঠান,এবং হোটেল রেস্তোরাঁ।নীল সাগরের গর্জন শুনতে আশা অনেক বাংলাদেশী পর্যটক মালদ্বীপে সন্ধান করে মানসম্মত বাংলাদেশি রেস্টুরেন্ট। প্রবাসে ও বাঙালি সংস্কৃতি ও বাংলাদেশি খাবারের ঐতিহ্যকে ফিরিয়ে আনতে গতকাল বৃহস্পতিবার রাত নয়টার মালদ্বীপে রাজধানী মালের দিলবার মাগু এলিট মেডিক্যাল সংলগ্নে ফিতাকাটা দোয়া ও মোনাজাতের মাধ্যমে সুস্বাদু বাংলা খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীদের পরিচিত মুখ মোঃ হাসানের পরিচালিত এ বিরিয়ানি হহলের শুভ উদ্বোধন করা হয়। বিরিয়ানি মহলের স্বত্বাধিকারী মালদ্বীপের নাগরিক মোঃ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বি এন পি সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোঃ খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের দলের উপদেষ্টা মোঃ ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম সহ সভাপতি মোক্তার হোসেন সহ সভাপতি মোঃ ফারুক হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল আলম প্রবাসী অধিকারের মোঃ দুলাল আল মাইজভান্ডারি ও ব্যবসায়ী হারুন মিয়া প্রমুখ।
উদ্বোধন লগ্নে বিরিয়ানি মহলের স্বত্বাধিকারি ও পরিচালকের পক্ষে প্রবাসী ব্যবসায়ী ও যুবদল নেতা আঃ মান্নান বলেন , বাংলাদেশ থেকে আসা পর্যটক ও প্রবাসী বাংলাদেশীদের মাঝে বাংলা খাবারের ঐতিহ্য ধরে রাখতেই আমার বন্ধুর এই ক্ষুদ্র প্রচেষ্টা আশা করি সকলের দোয়া ও ভালবাসায় এগিয়ে যেতে পারমো। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মদিনার জামাত মালদ্বীপ শাখার প্রতিষ্ঠাতা আহবায়ক মোঃ আল আমীন। দোয়া ও উদ্বোধনী অনুষ্ঠানে মেহমান হিসেবে আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোঃ কামাল হোসেন যুবদল নেতা মোঃ মনির হোসেন মোঃ ইলিয়াস মোঃ পিয়াস সহ মালদ্বীপ বি এন পি যুবদল স্বেচ্ছাসেবক দলসহ অসংখ্য ব্যবসায়ী ও প্রবাসী পেশাজিবি বাংলাদেশীরা উপস্থিত ছিলেন। পরিশেষে উপস্থিত সকলকে নৈশভোজের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন প্রতিষ্ঠানের পরিচালক মোঃ হাসান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page