৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় প্রীতিলতার ১১৬তম জন্ম দিনে সংসদ এনাম। কাটিরহাট বাজারে জলাবদ্ধতা নিরসনে অভিযান, মোবাইল কোর্টে জরিমানা ২০ হাজার টাকা পটিয়া স্কুলের তালা ভেঙে ১৭টি সিপিইউ ভাংচুর ও ২টি মনিটর চুরি। রাঙ্গুনিয়ায় ছেলের হাতে পিতা খুন, ৭২ ঘণ্টায় রহস্য উদ্ঘাটন। সাতকানিয়ায় উন্নয়ন কাজ দ্রুত শেষ করার নির্দেশ এমপি শাহজাহান চৌধুরীর চট্টগ্রামের নতুন এসপি মাসুদ আলম পটিয়ায় রংয়ের কাজ করতে গিয়ে ৯ফুট উঁচু থেকে পড়ে প্রাণ হারাল এক তরুণ। পটিয়ায় পুলিশি অভিযানে যুবলীগ নেতা সহ ৩আসামী গ্রেপ্তার। এক যুগ পর ৩০তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি চট্টগ্রামে ‘জলাবদ্ধতা নেই’ বিতর্কের মাঝেই চসিক মেয়রের জরুরীভিত্তিতে ৬ কমিটি গঠন
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

মালদ্বীপের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনারের পরিচয়পত্র পেশ।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি >>> মালদ্বীপে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম আনুষ্ঠানিকভাবে মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর নিকট তার পরিচয়পত্র পেশ করেছেন।রোববার (৫ অক্টোবর) বিকেলে রাজধানী মালের রাষ্ট্রপতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ আনুষ্ঠানিকতায় হাইকমিশনার নাজমুল ইসলাম রাষ্ট্রপতির কাছে তার কূটনৈতিক দায়িত্বপত্র উপস্থাপন করেন। এর আগে মালদ্বীপ জাতীয় প্রতিরক্ষা বাহিনীর (এমএনডিএফ) ড্রাম ও ট্রাম্পেট ব্যান্ডের নেতৃত্বে ঐতিহ্যবাহী শোভাযাত্রার মাধ্যমে রিপাবলিক স্কয়ার থেকে রাষ্ট্রপতির কার্যালয়ে হাইকমিশনারকে আনুষ্ঠানিকভাবে নিয়ে যাওয়া হয়।পরিচয়পত্র পেশ করার পর রাষ্ট্রপতি মুইজ্জু এবং হাইকমিশনার নাজমুল ইসলাম উভয়েই দুই দেশের মধ্যে বিদ্যমান ঐতিহ্যবাহী ও সুদৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর গুরুত্ব আরোপ করেন। তারা বাংলাদেশ ও মালদ্বীপের জনগণের মধ্যে পারস্পরিক সহায়তা, আস্থা ও সহযোগিতার ঐতিহাসিক বন্ধনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে তা আরও গভীর ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন।বৈঠকে কৃষি, অর্থনৈতিক উন্নয়ন, উচ্চশিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসম্পন্ন বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষই পারস্পরিক সুবিধা ও আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করার অঙ্গীকার ব্যক্ত করেন।উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে মালদ্বীপের কূটনৈতিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ১৯৭৮ সালের ২২ সেপ্টেম্বর, যা দুই দেশের ঐতিহাসিক বন্ধনের ভিত্তিপ্রস্তর রচনা করে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page