১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি >>> মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে সম্পাদনের লক্ষ্যে মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশন হলরুমে গতকাল রোজ মঙ্গলবার (৪ নভেম্বর) এ মতবিনিময় সভার আয়োজন করা হয় । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর হাইকমিশনার ড. মো: নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডি এম আতিকুর রহমান, যুগ্মসচিব, নির্বাচন কমিশন সচিবালয়।
মালদ্বীপের রাজধানী মালেতে হাইকমিশন প্রাঙ্গণে আয়োজিত এ সভায় মালদ্বীপে অবস্থানরত বিভিন্ন পেশার ও বিভিন্ন অঞ্চলের প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহণ করেন। শুরুতেই সূচনা বক্তব্য প্রদান করেন জনাব ডি এম আতিকুর রহমান।
সভায় বাংলাদেশ নির্বাচন কমিশন হতে আগত টেকনিক্যাল টিমের প্রধান উইং কমান্ডার সাদ জাতীয় পরিচয়পত্র নিবন্ধন প্রক্রিয়ার বিস্তারিত ধাপসমূহ, প্রয়োজনীয় কাগজপত্র এবং এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাদি উপস্থাপন করেন। মতবিনিময় সভায় উপস্থিত প্রবাসীরা তাদের মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করেন এবং নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে নানামুখী প্রশ্ন উত্থাপন করেন। এসময় তিনি উপস্থিত প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন বিষয়ে উত্থাপিত প্রশ্নের সন্তোষজনক উত্তর প্রদান করেন।সভায় বক্তারা উল্লেখ করেন জাতীয় পরিচয়পত্র বাংলাদেশের নাগরিকের একটি মৌলিক ও গুরুত্বপূর্ণ দলিল, যা নাগরিক সনাক্তকরণ থেকে শুরু করে ভোটার হওয়া পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে অপরিহার্য। তাই মালদ্বীপে অবস্থানরত যে সকল প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র নাই তাদের জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য আহ্বান জানানো হয়।অত:পর কিছু সংখ্যক প্রবাসী বাংলাদেশীদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার প্রবাসী বাংলাদেশীদেরকে নাগরিক হয়ে গড়ে ওঠার জন্য গুরুত্বারোপ করেন। নাগরিক অধিকার ও পরিচয়ের প্রথম ধাপ জাতীয় পরিচয়পত্র। তিনি আশা করেন এই কার্যক্রমের ফলে মালদ্বীপের প্রবাসী বাংলাদেশীরা উপকৃত হবেন। বিশেষত আগত জাতীয় নির্বাচনে ভোটাধিকার নিশ্চিকরণেও এই নিবন্ধন কার্যক্রম সহায়ক হবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বাংলাদেশ নির্বাচন কমিশন হতে আগত কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং উপস্থিত সকলকে এই বিষয়টি প্রচারের জন্য অনুরোধ করেন। সভায় মালদ্বীপ বি এন পির, প্রবাসী অধিকার পরিষদ ও বাংলাদেশ ফোরাম মালদ্বীপের নেতৃবৃন্দ সহ অসংখ্য প্রবাসী বাংলাদেশী নাগরিকবৃন্দ ও হাইকমিশনের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page