২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় শোকাহত জায়হান পরিবারকে সান্তনা দিতে এমপি এনাম। সিভিল সার্জনের আদেশ উপেক্ষা: সাতকানিয়ায় দায়িত্ব হস্তান্তরে গড়িমসি পটুয়াখালীতে ডিবির সফল অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার। গাইবান্ধায় রামচন্দ্রের অবমাননাসহ বিভিন্ন জায়গায় সনাতনীদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন। আনোয়ারায় মা-মেয়ে খুনের রহস্য উদ্ঘাটন: পুরস্কৃত হলেন এসআই শিমুল পটুয়াখালী গিয়ে কান্নায় ভেঙে পরেছিলেন শাকিরা সাতকানিয়ায় স্কুলছাত্রী অপহরণ-ধর্ষণ ১০ দিন পর উদ্ধার ধর্ষক গ্রেফতার সাতকানিয়ায় গভীর রাতে মাদরাসায় তাণ্ডব, রক্তাক্ত এতিম শিশুরা মরজাল ইউপি নির্বাচন: ভোটারদের পছন্দের শীর্ষে আমজাদ হোসেন কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

মাধবপুরের জিয়া পরিষদের ভুয়া কমিটি, কেন্দ্রীয় কমিটির সতর্কতা।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সিলেট ব্যুরো প্রধান>>> হবিগঞ্জের মাধবপুরে জিয়া পরিষদের চেয়ারম্যান ও মহাসচিবের স্বাক্ষর জাল করে ৪১ সদস্য বিশিষ্ট ভুয়া কমিটি অনুমোদন করা হয়েছে।
কেন্দ্রীয় কার্যালয় থেকে নোটিশ জারি করে সতর্কতা প্রদান করা হয়েছে।মঙ্গলবার (৫ নভেম্বর) জিয়া পরিষদের কেন্দ্রীয় এই চিঠি দেওয়া হয়েছে। যা সংগঠনটির ভেরিফাইড ফেইসবুক আইডি থেকেও বিজ্ঞপ্তি আকারে প্রকাশ হয়েছে।খোঁজ নিয়ে জানা যায়,মাধবপুর উপজেলায় জিয়া একটি কমিটি আছে।যাতে সভাপতি আনোয়ার হোসেন বেলাল ও সিনিয়র সহ-সভাপতি মো: শফিকুর রহমান এবং সাধারণ সম্পাদক মো: আবু মিয়াসহ ৪১জন সদস্য রয়েছে।জিয়া পরিষদ কেন্দ্র কমিটির নোটিশে বলা হয়,জিয়া পরিষদের প্যাড,চেয়ারম্যান ও মহাসচিবের স্বাক্ষর জাল করে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা শাখা জিয়া পরিষদ এর কার্য্যকরী কমিটি নামে একটি মিথ্যা ও বানোয়াট কমিটি সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হয়েছে। যাহা কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল অসৎ উদ্দেশ্যে জিয়া পরিষদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভাবমুর্তি ক্ষুন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত বলে প্রতীয়মান হয়।জিয়া পরিষদ এর নামে এ ধরণের জালিয়াতিতে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের প্রতি অবগত করা হল।স্বাক্ষর জাল করে এ ধরণের ভুয়া কমিটির বিষয়ে সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেছেন জিয়া পরিষদের মহাসচিব প্রফেসর ড. মোঃ এমতাজ হোসেন।জিয়া পরিষদের দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ জানান,মাধবপুর উপজেলা জিয়া পরিষদ কমিটিটি সম্পূর্ণ ভুয়া। প্রতারণার উদ্দেশ্যেই সম্ভবত এটি করা হয়েছে।আমরা হবিগঞ্জের সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।এ ব্যাপারে যোগাযোগ করা হলে মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান,আমাদের কাছে কোন লিখিত অভিযোগ আসে নাই। খোঁজখবর নিয়ে বিষয়টি দেখা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page