১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন পটিয়ায় জগন্নাথ ধামের পূজা মন্ডপে মা দূর্গার মুখ ২০ফুট উপরে।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

মাটি কাটার বিরুদ্ধে যৌথ অভিযান, এক্সক্যাভেটর-ডাম্প ট্রাক বিকল ও জব্দ এবং অর্থদণ্ড

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি >>> চট্টগ্রামের সাতকানিয়ায় রাতের আঁধারে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় সরবরাহের অভিযোগে অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী। এ সময় ৭টি এক্সক্যাভেটর বিকল এবং ১টি ডাম্প ট্রাক ও ১টি এক্সক্যাভেটর জব্দ করা হয়েছে।শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ঢেমশা ও নলুয়া ইউনিয়নের সীমান্তবর্তী নয়াখাল এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।এ সময় যৌথবাহিনীর অভিযানের খবর মাটিখেকোদের নিকট সরবরাহের অভিযোগে এহছানুল কবির ও মো. আনোয়ার নামে দুই ব্যক্তিকে ২০ হাজার টাকা করে সর্বমোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।জানা যায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান অভিযানটি পরিচালনা করেন। এ সময় সেনাবাহিনীর টহল দলের নেতৃত্বে ছিলেন উত্তর সাতকানিয়া জাফর আহমেদ চৌধুরী কলেজ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট সাদ মোহাম্মদ শামস্ উদ্দিন। যৌথবাহিনীর অভিযানের খবর পেয়ে মাটিখেকোরা পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সক্যাভেটর ও ডাম্প ট্রাক বিকলের পাশাপাশি জব্দও করা হয়। এ ছাড়াও যৌথবাহিনীর অভিযানের খবর মাটিখেকোদের নিকট সরবরাহের অভিযোগে দুই ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়।লেফটেন্যান্ট সাদ মোহাম্মদ শামস্ উদ্দিন বলেন, দীর্ঘ কয়েক ঘন্টার অভিযানে ৭টি এক্সক্যাভেটর বিকল করা হয়েছে এবং এসিল্যাণ্ডের কর্তৃক ১টি ডাম্প ট্রাক ও ১টি এক্সক্যাভেটর জব্দ করে উপজেলা হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়েছে। এ সমস্ত পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডে জড়িতদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, জব্দকৃত এক্সক্যাভেটর ও ডাম্প ট্রাক বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। অভিযানকালে তথ্য পাচারে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ বলেন, পাহাড়, টিলা ও কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে। তারই প্রেক্ষিতে আমরা নিয়মিত এককভাবে ও উপজেলা প্রশাসনের সঙ্গে যৌথভাবে অভিযোগ পরিচালনা করে যাচ্ছি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page