সরওয়ার কামাল মহেশখালী ৮ই এপ্রিল >>> নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হউক সবার” – এ প্রতিপাদ্যকে সামনে রেখে মহেশখালীতে বাংলাদেশ স্কাউটস দিবস পালন করা হয়েছে। ৮ই এপ্রিল সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালী বের করা হয়।র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটস মহেশখালী উপজেলার সভাপতি ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শিক্ষার্থীদের শিক্ষা জীবনে স্কাউটস অপরিহার্য। শিক্ষার্থীর সুন্দর জীবন গড়তে স্কাউটিংয়ের কোনো বিকল্প নেই।এসময় উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা স্কাউটস সম্পাদক এম গিয়াস উদ্দিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


মন্তব্য