২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

মহামান্য রাষ্ট্রপতির সাথে আইআইইউসি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ। 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলর মোহাম্মদ সাহাবুদ্দিন মহোদয়ের সাথে ২০ মে ২০২৪ তারিখ সোমবার দুপুরে বঙ্গবভনে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর নেতৃত্বে প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ, বিওটি সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী, বিওটি সদস্য ও ফিমেল একাডেমিক জোনের চেয়ারম্যান মিসেস রিজিয়া রেজা চৌধুরী, বিওটি সদস্য ও পারচেজ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, আইআইইউসির উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মছরুরুল মওলা, রেজিস্ট্রার আ ফ ম আখতারুজ্জামান কায়সার।
এসময় মহামান্য রাষ্ট্রপতির সামরিক সচিব, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।  
সৌজন্য সাক্ষাৎকালে আইআইইউসি প্রতিনিধি দল চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তনে মহামান্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান। মহামান্য রাষ্ট্রপতি উক্ত সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় মহামান্য রাষ্ট্রপতি বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে শিক্ষার গুনগত মান নিশ্চিত করতে হবে। তিনি উচ্চশিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা কার্যক্রম আরও বাড়ানোর কথা বলেন।আইআইইউসি প্রতিনিধি দল বর্তমান বোর্ড অব ট্রাস্টিজের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত সার্বিক উন্নয়ন সমূহের কথা মহামান্য রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। তারা বলেন বর্তমান ট্রাস্টি বোর্ডের নেতৃত্বে আইআইইউসিতে বঙ্গবন্ধু কর্ণার ও বঙ্গবন্ধু রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। বঙ্গবন্ধু রিসার্চ সেন্টারের তত্ত্বাবধানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আইআইইউসি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের লেখা বই বাংলা, ইংরেজী ও আরবী তিন ভাষায় প্রকাশ করা হয়েছে; বইটির মুখবন্ধ লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইআইইউসিতে বঙ্গবন্ধু কনফারেন্স হল নির্মাণ করা হয়েছে। নির্যাতিত ৫০ ফিলিস্তিনি শিক্ষার্থীকে আবাসন সুবিধা সহ সম্পুর্ন বিনা বেতনে পড়ানোর সুযোগ দিচ্ছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে আইআইইউসির সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছে। আইআইইউসির মেধাবী শিক্ষার্থীরা ইউরোপ, আমেরিকা, কানাডা সহ আরব বিশ্বের বিভিন্ন দেশে স্কলারশিপ নিয়ে পড়তে যাওয়ার সুযোগ পাচ্ছে। আইআইইউসির গ্র্যাজুয়েটরা দেশে-বিদেশে উদ্যোক্তা হিসেবে ও বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে এই বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রেখে কাজ করছে। ভারত সরকারের অর্থায়নে আইআইইউসিতে মওলানা আবুল কালাম আজাদ স্পোর্টস সেন্টার নির্মান করা হচ্ছে। আইআইইউসি ক্যাম্পাসের সংযোগ সড়ক সহ অভ্যন্তরীণ সড়ক সমূহ পিচঢালা সড়কে রুপান্তর করা হয়েছে।আইআইইউসির সার্বিক কার্যক্রম সম্বন্ধে অবগত হওয়ার পর মহামান্য রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন এবং এই বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সফলতা কামনা করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page