১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন নগরকান্দায় চায়ের দোকানে অতর্কিত হামলা, হাতুড়ি ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত ১
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

মসজিদের ইমাম, কওমি মাদ্রাসার শিক্ষক ও সাংবাদিকদের সরকারি বেতন ভাতা দিতে হবে… জামায়াত নেতা ড. ইকবাল হোসাইন ভূইয়া

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ মাহবুবুর রহমান,নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি >>> সোনারগাঁযে আরবী বিশ্ববিদ্যালয় ছিল, যার নামে সারা বিশ্বে সোনারগাঁও পরিচিতি পেতো কিন্তু এখন সোনারগাঁওয়ের শিক্ষার কি অবস্থা। সোনারগাঁওয়ে ভালো কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই। যে দুটি শিক্ষা প্রতিষ্ঠান একটি কলেজ ও একটি উচ্চ বিদ্যালয় জাতীয়করন করা হয়েছে,তাদের অবস্থা ও তেমন ভালো না। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসা গুলোকে জাতীয় করন করা দরকার। এ ব্যাপারে জামায়াতে ইসলামীর শিক্ষা বিভাগ কাজ করছে। ইন্টেরিম সরকারের শিক্ষা উপদেষ্টা কথা দিয়েছে এ সরকারের আমলেই এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে জাতীয়করন করা হবে।তিনি আরো বলেন- উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই। কিন্তু দুঃখের বিষয় এখনো কারো কারো জমি, বাড়ি দখল হয়। কলকারখানা ফ্যাক্টরি দখল হয়। মানুষ শান্তিতে ঘুমাতে পারে না। কৃষকের গরু ছাগল দিনে দুপুরে নিয়ে জবাই করে খেয়ে ফেলে। আমরা যদি সুন্দর সোনারগাঁও তৈরী করতে চাই তাহলে সকলে মিলে মিশে কাজ করতে হবে। মসজিদের ইমাম, কওমি মাদ্রাসার শিক্ষক ও সাংবাদিকদের সরকারি বেতন ভাতা দিতে হবে। কোরআনের সমাজ তৈরী করতে হলে সবার আগে মসজিদের ইমামদের মাদ্রাসার শিক্ষকদের এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মিলে মিশে কাজ করতে হবে দেশের জন্য। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও এডুকেশন সোসাইটির পরিচালক এবং নারায়ণগঞ্জ- ৩ ( সোনারগাঁও ) আসনের জাতীয় সংসদ সদস্য পদ প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূইয়া এসব কথা বরেন।নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সাদিপুর ইউনিয়নের স্থানীয় একটি রেষ্টুরেন্টে শনিবার সকাল ৯ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁও উপজেলা উত্তরের আমীর মাওলানা ইসহাক মিয়ার সভাপতিত্বে বিশিষ্ট উলামায়ে কেরাম মসজিদের ইমাম ও শিক্ষকদের প্রীতি সমাবেশে অনুষ্ঠিত হয়ে।বিশেষ অতিথি কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মমিনুল হক সরকার বলেন- গুম খুন হত্যা রাহাজানি আগের চেয়ে আরো বেশি বেড়েছে,এর কারন কি? আল্লাহর আইন যতদিন পর্যন্ত চালু না হবে ততদিন পর্যন্ত এগুলো বন্ধ হবে না। তাই সকল আলেম সমাজ মিলে একটি ব্যালট বাক্স দিতে হবে। তবেই এদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করা সম্ভব। এদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হলে গুম খুন হত্যা রাহাজানি জমি দখল, সন্ত্রাসী কর্মকান্ড আর হবেনা।জামায়াতে ইসলামী সোনারগাঁও দক্ষিনের সভাপতি মাহবুবর রহমান বলেন হাতের বদল হয়েছে, নেতার বদল হয়েছে কিন্তু আদর্শের পরিবর্তন হয়নি। দখল বাণিজ্য এখনো বন্ধ হয়নি।জামায়াতে ইসলামী সোনারগাঁও উত্তরের আমীর মাওলানা ইসহাক মিয়া বলেন ১৯৫৭ সালে ইংরেজদের নিকট মুসলমানরা যে পরাজয় বরণ করেছিল আমরা সকলে মিলে যদি ঐক্যবদ্দ হয়ে কাজ করতে পারি তাহলে আবারও আমমরা ইসলামি সমাজ কায়েম করতে পারবো।সোনারগা উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ডা. আবু বকর সিদ্দিক রোমানের সঞ্চালনায় প্রীতি সমাবেশে আরো বক্তব্য রাখেন সোনারগাঁওয়ে উপজেলা উত্তরের সেক্রেটারী মাওলানা ইব্রাহিম, সোনারগাঁও দক্ষিনের সেক্রেটারী মো. আসাদুল ইসলাম মাওলানা শাহ আলম আরবি প্রভাষক গোপালদী মাদ্রাসা, রহমত উল্লাহ মাদানী, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা মহিউদ্দিন প্রিন্সিপাল বারদী নেছারিয়া আলিম মাদ্রাসা, মাওলানা আবু জাফর আতাউল্লাহ সাবেক প্রিন্সিপাল সাদিপুর মাদ্রাসা, নারায়ণগঞ্জ জেলার কর্মপরিষদ সদস্য ও সোনারগাঁও উপজেলার তদারককারি দেওয়ান খোরশেদ আলম। তানযিমুল কোরআন মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা কবির হোসাইন প্রমুখ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page