১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জ্বালানি সংকটে চট্টগ্রামে ১০ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়ছে লোডশেডিং ও নাগরিক ভোগান্তি রসুলবাগে চাক্তাই ডাইভারশন খাল: কাগজে পরিষ্কার, বাস্তবে দুর্ভোগ ধর্মশিং চাকমা হত্যার প্রতিবাদ সাজেকে বিক্ষোভ কর্ণফুলীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ জরিমানা ২ লাখ ভোরে ইউএনও’র অভিযান সাতকানিয়ায় মাটি কাটার ৩ সরঞ্জাম বিকল পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা চসিকের ‘স্বাধীনতা পদক’ পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, ‘সাহিত্য সম্মাননা’ পাচ্ছেন ৫ জন চট্টগ্রামে বিদ্যুতের লোড শেডিং-এ নাগরিক জিবনে ছন্দোপতন পাঠাগার হোক নেতৃত্ব বিকাশের কেন্দ্র- শাহজাহান চৌধুরী সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

মন কথা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রিফাত আফছানা পাখি

জানো…
আইজকাইল আমারো ভীষণ ক্লান্ত লাগে
মনে হয় তোমার লগে বইসা
দুই দন্ড জিরাই
মনে চায়, তোমার কান্ধে মাথা দিয়া
এমন কইরা বইসা থাকি
জানি,এই এক বসাতেই
পার হইয়া যায় এক যুগ

ক্লান্তি যখন শ্যাষ হইবো
এরপর কিন্তু আমরা কথা কমু
অনেক অন্নেক কথা
কথা কিন্তু আমিই কমু
তোমার কাম হইলো শোনা

তুমি শুনবা,
এক্কেরে মনোযোগ দিয়া খালি শুনবা
আমি কি কই, ক্যামনে কই এইসব
কথা শোনোন শ্যাষ হইতে না হইতেই
আবারো পার হইবো আর এক যুগ
এমনেই, যুগের পর যুগ ধইরা
আমরা একসাথে থাকমু।

এমন কইরা থাকমু জানি
কেউ আমাগো আলাদা করবার না পারে
আর তুমি আমারে ছাইড়া
অন্য কোথাও যাইবার না পারো।
কারন তুমি চইলা গ্যালে যে
আমার অস্তিত্বও নাই হইয়া যাইবো

আমার যে বাঁচোনের মেললা শখ
তোমারে নিয়া বাঁচোনের বহুত ইচ্ছা
আমি যে তোমারে লইয়াই বাঁচতে চাই
তুমি আমারে বাঁচাইয়া রাখবা তো….?
২.১৫ মিনিট রাত ১১-৪-২০২৫

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page