৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কিশোরগঞ্জে বর্ণাঢ্য  আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত  বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু চট্টগ্রাম বোর্ডে ইংরেজি প্রথম পত্রে অনুপস্থিত ২১১২ শিক্ষার্থী, বহিষ্কার ৩ চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, নেইমারকে নিয়ে শেষ স্ট্যাটাস ভাইরাল টানা বৃষ্ঠিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং কোম্পানীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষকরা একেকজন জাতির দায়িত্ব পালনকারী একজন নেতা- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী- আযম খান রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মদ জব্দ পৃথিবীর ৭০ দেশের প্রতিনিধি’র উপস্থিতি, কোন উম্মতের জন্য পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ জানাযা অনুষ্ঠান তেহরানে। মহেশখালীতে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে গ্রাম পুলিশকে পুরস্কৃত করলেন ওসি
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

মন্ত্রী হাসান মাহমুদের সম্রাজ্যের অঘোষিত সম্রাট জামাল উদ্দিন ধরা ছোঁয়ার বাইরে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,চট্টগ্রাম >>> ২৪ এর ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হলে ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী সরকারের প্রভাবশালী মন্ত্রী সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী হাসান মাহমুদ। ক্ষমতায় থাকাকালীন প্রভাবশালী এ মন্ত্রী চট্টগ্রামে তার নিজ এলাকা রাঙ্গুনিয়া সহ চট্টগ্রাম নগরীতে নামে-বেনামে গড়ে তোলে হাজার কোটি টাকার স্থাপনা, ব্যবসা বাণিজ্য ও ব্যাংক ব্যালেঞ্চ। ক্ষমতায় থাকাকালীনও মন্ত্রী হাসান মাহমুদের খুব কাঁছের এবং বিশ্বস্থ মানুষ হিসাবে ছায়া হয়ে সবসময় পাশে পাশে ছিলেন এক সময়কার মন্ত্রী পরিবারের ব্যক্তিগত গাড়ী চালক, খুবই ধূর্ত প্রকৃতির প্রতারক জামাল উদ্দিন। কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার রাজাখালী গ্রামের এই জামাল উদ্দিন এখন সাবেক লুটেরা মন্ত্রী হাসান মাহমুদের সম্পদের সম্রাজ্যের অঘোষিত সম্রাট। হাসান মাহমুদের অনুপস্থিতিতে এই জামাল এখন হাসান মাহামুদের রাঙ্গুনিয়া গ্রামের সকল সম্পদের দেখাশুনা, বেচা-বিক্রি এবং মন্ত্রীর পাওয়ার অফ এটর্নী নিয়ে ব্যাংক একাউন্টের টাকা লেন-দেন, ব্যবসা-বানিজ্যের হিসাব-নিকাশ, সবকিছুই সামলাচ্ছে এই প্রতারক জামাল। মন্ত্রী পরিবারের বিশ্বস্থ সদস্য হয়ে নিজের নামে বেনামেও গড়ে তোলেছেন সম্পদের পাহাড়। ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকাকালীন মন্ত্রী পরিবারের ড্রাইভার হয়েও সে মন্ত্রীর পিএস পরিচয় দিয়ে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে বেকার যুবকদের চাকরীর প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের সত্যতা মিলেছে, এসময় সে নিজের পরিবারের জন্য ক্রয় করেন সিলভার কালারের নোহা মাইক্রো, শুধু তাই নয় এই জামাল মন্ত্রীর প্রভাব খাটিয়ে তখন কক্সবাজার বনাঞ্চল থেকে অবৈধভাবে মুল্যবান কাঠ নামিয়ে পেকুয়ার রাজাখালীতে কোটি টাকা মুল্যের কার্গো/ফিশিং বোট নির্মান করার পর এলাকাবাসীর নজরে আসলে কিছুদিন পর তা বিক্রি করে দেয়। তার বাড়ী কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার রাজাখালী গ্রামে হলেও সে লক্ষ লক্ষ টাকা ব্যয়ে পার্শ্ববর্তী উপজেলা বাঁশখালীর চাম্বলে এসে জায়গা ক্রয় করে আলিশান বাড়ী গড়ে তোলে। সে বর্তমানে আত্মগোপনে থাকাকালীন চাম্বলের বাড়ি দেখাশুনা করার জন্য রাজাখালী থেকে তার এক ভাইকে এনে রেখেছে বলে জানা গেছে।৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যূত্থানের পর ফ্যাসিস্ট সরকারের পতন হলে এই জামালও বেশ কিছুদিন গা ঢাকা দেন। কিছুদিন পর কৌশলে জনসম্মুখে আসার চেষ্টা করলে জনগন তাকে ধরে উত্তম মাধ্যম দিলে সেখান থেকে পালিয়ে প্রানে রক্ষা পেলেও চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতাল থেকে পালিয়ে আবারো গা ঢাকা দেয়। বিশ্বস্থ সূত্রে জানা গেছে, ধূর্ত জামাল উদ্দিন বর্তমানে সাবেক মন্ত্রী হাসান মাহমুদের রাঙ্গুনিয়ার গ্রামের বাড়ীতে গোপনীয়তার সাথে অবস্থান করে মন্ত্রীর অবৈধ সম্পদের অট্টালিকার পূর্ন কেয়ারটেকার হিসাবে সবকিছু দেখভালের সাথে সাথে নিজের নামে গড়ে তোলছেন সম্পদের পাহাড়। জানা গেছে মন্ত্রীর অনুপস্থিতে মন্ত্রীর পাওয়ার অফ এটর্নী নিয়ে মন্ত্রী পরিবারের সকল ব্যাংক একাউন্ট থেকে লেন-দেন এ জামাল উদ্দিনই পরিচালনা করছে। এসব একাউন্ট থেকে দেশের বাইরে টাকা পাচারের পাশাপাশি পেকুয়া ও বাঁশখালীতে জায়গা কেনার পাশাপাশি মাছের প্রজেক্ট নেওয়ারও সত্যতা মিলেছে। জামাল উদ্দিন বর্তমানে রাঙ্গুনিয়ায় সাবেক ফ্যাসিস্ট মন্ত্রী হাসান মাহমুদের গ্রামের বাড়ীতে থেকে মন্ত্রী পরিবারের স্থাবর অস্থাবর সকল সম্পদ ও ব্যবসা বানিজ্যের তদারকী করছেন বলে জানা গেছে। সুশীল সমাজের দাবী, ফ্যাসিস্টের দোসর এই জামাল উদ্দিনকে গ্রেফতার করে রিম্যান্ডে আনলে লুটেরা মন্ত্রী হাসান মাহমুদের দেশ নিয়ে ষড়যন্ত্রের বিভিন্ন তথ্য সহ জানা-অজানা অনেক তথ্য জানা যাবে। একিই সাথে দুদুকের অনুসন্ধানেও বেরিয়ে আসবে দেশ নিয়ে প্রতারক জামাল উদ্দিনের নামে-বেনামে অবৈধ সম্পদের যাবতীয় তথ্য।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

কিশোরগঞ্জে বর্ণাঢ্য  আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত 
বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু
চট্টগ্রাম বোর্ডে ইংরেজি প্রথম পত্রে অনুপস্থিত ২১১২ শিক্ষার্থী, বহিষ্কার ৩
চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, নেইমারকে নিয়ে শেষ স্ট্যাটাস ভাইরাল
টানা বৃষ্ঠিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং
কোম্পানীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
প্রাথমিক শিক্ষকরা একেকজন জাতির দায়িত্ব পালনকারী একজন নেতা- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী- আযম খান
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মদ জব্দ

You cannot copy content of this page