২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অর্জুন রামপালের জীবনসঙ্গী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের বর্ণাঢ্য ক্যারিয়ার ও সংসার কলকাতার অগ্নিকাণ্ডে প্রাণ হারানো কুষ্টিয়ার চারজনের শেষকৃত্য সম্পন্ন এস্পির শেষ মুহূর্তের গোলে রিয়াল মাদ্রিদের রোমাঞ্চকর জয় সুইডেনের ফাগেরস্তায় শিক্ষা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিশোরীর মৃত্যু অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম চন্দনাইশে রাধামাধব সেবাশ্রমে শুরু হচ্ছে ছয় দিনের ঝুলনযাত্রা অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির সংখ্যা বেড়ে ৫৯২, বসবাস করছেন ৭ লাখের বেশি মানুষ ম্যাকাই টেস্টে ব্যাটিং বিপর্যয়ের দিনে শরিফুলের বোলিং তোপ ট্রাম্প একজন বোকা, পুরো বিশ্ব তা বুঝে গেছে: ইরানের নিরাপত্তাপ্রধান বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাতারের আমিরের অভিনন্দন
আন্তর্জাতিক:
সুইডেনের ফাগেরস্তায় শিক্ষা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিশোরীর মৃত্যু অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির সংখ্যা বেড়ে ৫৯২, বসবাস করছেন ৭ লাখের বেশি মানুষ ট্রাম্প একজন বোকা, পুরো বিশ্ব তা বুঝে গেছে: ইরানের নিরাপত্তাপ্রধান বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাতারের আমিরের অভিনন্দন ইরানের সাথে উত্তেজনার আবহে আরব সাগরে মার্কিন রণতরীতে রাতের মহড়া জোরদার ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পথে যুক্তরাষ্ট্র রাওয়ালপিন্ডিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও গৃহকর্মী আটক, শ্বশুর পলাতক কাতারের কাছে ৪.৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল কাতার এয়ারওয়েজ শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার জরিমানা দেবে টিকটক
     
             

মনোনয়ন পেয়ে হুম্মাম কাদের বললেন, একদিন আমি তারেক রহমানের সঙ্গে সংসদে বসতে পারব

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নুরুল আবছার চৌধুরী,নিজস্ব প্রতিবেদক রাঙ্গুনিয়া >>> চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার পর মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানী ঢাকা থেকে এসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী।রাঙ্গুনিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী।জিয়ানগরে পৌঁছালে তাকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের হাজারো নেতা–কর্মী। পরে কাদেরনগর নিজ বাসভবনে দলীয় নেতা–কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।শুভেচ্ছা অনুষ্ঠানে তাঁর মা ফরহাত কাদের চৌধুরী বলেন, ‘পিতার আসনে পুত্র নির্বাচিত হলে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর আত্মা শান্তি পাবে। আমার ছেলে নমিনেশন পেয়েছে, এটা আমাদের পরিবারের জন্য গর্বের।’নির্বাচনী কার্যক্রম শুরুর ঘোষণা দিয়ে হুম্মাম কাদের চৌধুরী বলেন, ‘আজ থেকে আমাদের নির্বাচন কার্যক্রম শুরু হলো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এখন থেকে রাঙ্গুনিয়ায় আর কোনো গ্রুপিং থাকবে না। সবাই ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।’তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন, তাঁরা ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নেবেন। ইনশাআল্লাহ একদিন আমি তারেক রহমান সাহেবের সঙ্গে সংসদে বসতে পারব।’হুম্মাম কাদের বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই—বিএনপির ৩১ দফা বাস্তবায়ন। যতক্ষণ পর্যন্ত এই দফাগুলো বাস্তবায়ন না হবে, ততক্ষণ আমাদের সংগ্রাম শেষ হবে না।’অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।ছবির ক্যাপশন- মনোনয়ন পাওয়ার পর রাঙ্গুনিয়ায় এসে নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেন হুম্মাম কাদের চৌধুরী

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চন্দনাইশে রাধামাধব সেবাশ্রমে শুরু হচ্ছে ছয় দিনের ঝুলনযাত্রা
সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
চট্টগ্রামে জুয়েলারী দোকান থেকে স্বর্ণ আত্মসাৎ: বন্ধকী ব্যবসার আড়ালে চাঞ্চল্যকর সিন্ডিকেট
তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধীর ব্যক্তির ২০ ঘণ্টা পর লাশ উদ্ধার।
সখিপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চিকিৎসা অনুদান প্রদান
বিদ্যুৎবিভ্রাটে চমেক হাসপাতাল, রোগীদের চরম ভোগান্তি
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় আঙুরের চারা গাছ উৎপাদনে সফল জুয়েল রানা
মহেশখালীতে পুলিশের অভিযানে অস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

You cannot copy content of this page