২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বঙ্গভবনে শপথের প্রস্তুতি সম্পন্ন: শুক্রবার সন্ধ্যায় দায়িত্ব নিচ্ছেন মির্জা ফখরুল চলতি বছর হচ্ছে না বিপিএল, নতুন পরিকল্পনায় আগামী আসরের প্রস্তুতি বিসিবির ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, প্রধানমন্ত্রী দিলেন লাল গোলাপ শুভেচ্ছা সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্টের আগে মুশফিক-তামিমের চোট নিয়ে আশাবাদী শান্ত নতুন মৌসুমে মোহামেডানের হাল ধরছেন স্প্যানিশ কোচ ফার্নান্দো সান্তিয়াগো ভারেলা ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া ২০২৭ নারী বিশ্বকাপের পর্দা উঠবে মারাকানায়, ফাইনালও হবে ঐতিহাসিক এই স্টেডিয়ামে জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর
আন্তর্জাতিক:
ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়ায় ভ্রমণে মিলবে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট: গারুডা ইন্দোনেশিয়ার বিশেষ উদ্যোগ প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া এফ-১৫জে যুদ্ধবিমান আধুনিকায়নে বড় পদক্ষেপ জাপানের: নতুন চুক্তিতে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা এক-চীন নীতি নিয়ে আনোয়ার ইব্রাহিমের অবস্থানের প্রশংসা করল বেইজিং
     
             

মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে, একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম >>> মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ায় আকাশপথে চরম অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এর সরাসরি নেতিবাচক প্রভাবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিচালিত একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।বিমানবন্দর সূত্র জানায়, যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশের এয়ারফিল্ড ও ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন (এফআইআর) সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্স তাদের নির্ধারিত ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে।বাতিল হওয়া বহির্গমন ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে—বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর ফ্লাইট বিজি-১৪৭ (ঢাকা–চট্টগ্রাম–দুবাই), যার চট্টগ্রাম থেকে সম্ভাব্য ছাড়ার সময় ছিল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট।একই সংস্থার ফ্লাইট বিজি-১৫১ (ঢাকা–চট্টগ্রাম–শারজাহ), যার ছাড়ার কথা ছিল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।ইউএস-বাংলা এয়ারলাইনস এর ফ্লাইট বিএস-৩৩৩ (ঢাকা–চট্টগ্রাম–দোহা), যার নির্ধারিত সময় ছিল সন্ধ্যা ৫টা ২৫ মিনিট।এদিকে আগমনী ফ্লাইটগুলোর মধ্যেও বাতিল হয়েছে, এয়ার আরাবিয়া এর ফ্লাইট জি৯-৫২০ (শারজাহ–চট্টগ্রাম), ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট বিএস-৩৪৪ (দুবাই–চট্টগ্রাম), সালাম এয়ার এর ফ্লাইট অভি-৪০৩ (মাস্কাট–চট্টগ্রাম)।সংশ্লিষ্ট দেশগুলো থেকে এসব ফ্লাইট নির্ধারিত সময়ে ছেড়ে আসতে পারেনি।তবে ব্যতিক্রম হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১২২ (মাস্কাট–চট্টগ্রাম–ঢাকা) ওমানের মাস্কাট থেকে বিকাল ৫টায় চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে এসেছে বলে জানা গেছে।শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, “আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হলেও অভ্যন্তরীণ রুটের ফ্লাইটসমূহ চালু রাখতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এবং নতুন নির্দেশনা পাওয়া গেলে পরবর্তী আপডেট জানানো হবে।”তিনি আরও বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে যাত্রীদের ভোগান্তি এড়াতে ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্স অথবা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page