১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত। উখিয়ায় পুলিশের যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

ভ্রাম্যমান আদালতের আদেশে ট্রাক্টর ভাংচুর, ইউ এন ও অফিস ঘেরাও

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সজিব উদ্দিন চুয়াডাঙ্গা প্রতিনিধি >>>

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে অভিযান চালান উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয় ঘেরাও করেছেন ট্রাক্টর চালকেরা। বুধবার (৩১ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার ট্রাক্টরচালকেরা একজোট হয়ে ট্রাক্টর নিয়ে ইউএনও অফিস ঘেরাও করেন। এসময় তারা ট্রাক্টর ভাঙচুরের প্রতিবাদ জানান। পরে ইউএনওর সঙ্গে সাক্ষাত শেষে তারা চলে যান।এর আগে গত সোমবার (২৯ জানুয়ারি) আলমডাঙ্গা উপজেলার কেদারনগর মাঠে ফসলি জমির মাটি কেটে বিক্রির অভিযোগে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ। এসময় তিনি মোবাইল কোর্ট বসিয়ে দুই ট্রাক্টরচালককে ৩০ হাজার টাকা জরিমানা করেন। তবে ট্রাক্টরচালকদের অভিযোগ ভ্রাম্যমাণ আদালতের বিচারকের নির্দেশে তাদের চারটি ট্রাক্টরের হেডলাইটসহ একটি ভেকু এক্সাভেটর ভাঙচুর করা হয়।ইউএনও অফিসের সামনে অবস্থান নেওয়া ভুক্তভোগী ট্রাক্টর মালিক রঞ্জু বলেন, ঘটনার দিন আমার চালক মাটি বহন করছিল। এসময় এসিল্যান্ড ম্যাডামের আসা দেখে আমার চালকসহ সেখানে সবাই ভয়ে পালিয়ে যান। ম্যাডাম একজনকে দিয়ে আমাকে ফোন করলে আমি জানাই, আমি কোনো অবৈধ কাজ করছি না। এক জায়গা থেকে মাটি বহন করে অন্য জায়গায় দিচ্ছি। এর ১৫ মিনিট পর শুনতে পারি আমাদের গাড়ি ভাঙচুর করছে। একটা গাড়ি মাঠে চাষ করছিল সেটাও ভেঙে দিয়েছে।
তিনি আরও বলেন, ট্রাক্টরটা ভর্তুকির। ১৮ লাখ টাকা গাড়িটার মূল্য। নগদ সাত লাখ টাকা জমা দিয়ে গাড়িটা নিয়েছি। সরকার আমাকে এই সুযোগটা দিয়েছে। গাড়িটা চালিয়েই তো টাকাটা দিতে হবে। এখন গাড়িটা ভাঙচুর করল, আমরা কিভাবে সরকারকে টাকা পরিশোধ করব?
ট্রাক্টরচালক শাহাবুল হক বলেন, আমরা সাধারণ শ্রমিক, ট্রাক্টরে মাটি টেনে খাই। ঘটনার দিন আমরা যখন কর্মসংস্থানে কর্মের জন্য গেছি ওইদিন আমাদের না বলে অতর্কিতভাবে এসিল্যান্ড ম্যাডামসহ আমাদেরকে তাড়া করলে আমরা জানের ভয়ে পালিয়ে যায়। যিনি মাটি কাটছিলেন তিনিও আমাদের বলছে, আপনাদের এখানে থাকার প্রয়োজন নেই, দূরে গিয়ে দাঁড়ান। যেটা সমাধান হয় সেটা আমরা করব। কিন্তু এর মাঝখানে ম্যাডামের নির্দেশে তারই অফিসের সেলিম নামে একজনকে দিয়ে গাড়িগুলো ভাঙা হয়। সেখানে চারটি ট্রাক্টর ও একটি ভেকু এক্সাভেটর ভাঙচুর করা হয়েছে।আপনারা ইউএনও অফিসে কেন আসলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের গাড়িগুলো যে ভাঙছে আমরা তো কর্ম করে খাই। এখন গাড়িগুলো যদি বন্ধ করে দেয় তাহলে ইউএনও ম্যাডাম আমাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিক। আমরা সেটা করে খাব। আমরা এই গাড়ি আর চালাব না। আর যদি কর্মসংস্থানের ব্যবস্থা না করে দেন তাহলে ম্যাডাম আমাদের আশ্বস্ত করুক। কাজ করে খাওয়াটা তো আর অপরাধ না। যদি অপরাধ হয় তাহলে আমরা অপরাধ করছি।
আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার মো. আনিছুর রহমান বলেন, গত পরশু অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে দুজনকে ১৫ হাজার করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে সেখানে কোনো গাড়ি ভাঙচুর করা হয়েছে কিনা আমার জানা নেই। এ বিষয়ে জানতে সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদের নাম্বারে একাধিক কল করা হলে তিনি রিসিভ করেননি।আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা দাস বলেন, কোনো ঘেরাও না। ওনারা আসছিলেন, আমার সঙ্গে কথা বলার জন্য। অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ওইখানে ওনাদের গাড়িগুলো আটকিয়ে জরিমানা করা হয়। এসব বিষয়ে ওনারা কথা বলতে এসে ছিলেন।গাড়ি ভাঙচুরের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘অভিযোগ তো আসলে যে কেউই করতেই পারে। আমি যখন একটি গাড়ি আটকাবো, ড্রাইভার যখন গাড়ি ফেলে চলে যাবে, মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট ৩-৪ ঘণ্টা অপেক্ষা করবে? তখন ড্রাইভারকে যদি আমার আনতে হয়, স্বাভাবিকভাবে আমাকে একটু ভয় দেখাতে হবে তাকে। ভয় দেখানোর জন্য হয়ত একটা-দুইটা গাড়ির হেট লাইট ভাঙা হয়েছে, এটা এমন আহামরি কিছু না, যে অভিযোগ করার মতো। ওনারা আসছিলেন, তারা গরিব মানুষ, তাদের যাতে জরিমানা করা না হয়। তারা তো সরাসরি মাটি কাটার সাথে জড়িত থাকে না। আমার পক্ষ থেকে তাদের যা বলে দেয়ার, তা বলে দেয়া হয়েছে।’ ট্রাক্টরচালকদের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, ‘আমি তাদেরকে বলেছি, যখন মোবাইল কোর্ট আসবে, তখন তাদের গাড়ির সাথে থাকতে হবে। গাড়ি ফেলে রেখে চলে গেলে, সেক্ষেত্রে আমরা গাড়ি সিস করে নিয়ে আসব বা আইনগত যে ব্যবস্থা আছে সেটা নিতে হবে। আইন তো মানবিক দিক বিবেচনা করে না। আমরা তাদের বলেছি গাড়ি আটকানো হলেও আপনার গাড়ির থাকবেন। আপনাদের বক্তব্য বলবেন, সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।’

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page