৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রধানমন্ত্রীকে নব্য ফ্যাসিবাদের পাহারাদার বললেন নাসিরউদ্দীন পাটোয়ারী কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল। আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ। পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

ভুয়া এনএসআই কর্মকর্তা সেজে এমপির কাছে চাঁদা দাবি, সেনাবাহিনীর হাতে ধরা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)–এর কর্মকর্তা পরিচয়ে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরী–এর কাছে চাঁদা দাবি করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।আটক ব্যক্তির নাম মো. ফখরুদ্দিন (৩৫)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে তাকে সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নে।সেনাবাহিনী সূত্রে জানা যায়, স্থানীয়দের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইফানার নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফখরুদ্দিন নিজেকে বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য হিসেবে পরিচয় দিলেও পরবর্তীতে কঠোর জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, ভুয়া এনএসআই কর্মকর্তা সেজে সংসদ সদস্যের কাছে চাঁদা দাবি করেছিল।তল্লাশির সময় তার কাছ থেকে সেনাবাহিনীর ইউনিফর্ম পরিহিত ভুয়া ছবি, একটি মোবাইল ফোন ও একটি মানিব্যাগ উদ্ধার করা হয়। মানিব্যাগে একাধিক পরিচয়পত্র ও ছবি পাওয়া গেছে।সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ জানান, অভিযুক্ত ব্যক্তি সংসদ সদস্যের পরিচয় ব্যবহার করে প্রতারণার চেষ্টা করছিল। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page