১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় কাঞ্চনা জোটপুকুরিয়া বাজার পরিচালনা কমিটির নতুন কমিটি গঠন ও অভিষেক সম্পন্ন পটিয়ায় ট্রেনে কাটা পড়া লাশের পরিচয় মিলছে। ঠাকুরগাঁওয়ে রুহিয়া টাঙ্গন ব্যারেজে মৎস্য উৎসবের উদ্বোধন, জলকপাট খুলে দিলেন প্রতিমন্ত্রী বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: রহস্যজনকভাবে অভিযুক্তকে ছেড়ে দেন ওসি সেরাজুল রাজশাহীতে ক্ষুধার্ত কুকুরের অকৃত্রিম বন্ধু ‘কাজল রেখা’: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত শোকবার্তা সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর টেকনাফে এক লাখ পিস ইয়াবা উদ্ধারের মামলার পলাতক আসামি মো. হোসেন আটক মিয়ানমারকেন্দ্রিক শীর্ষ মাদক কারবারি ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে স্থানীয় সূত্রের দাবি রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিসি জাহিদের উদ্যোগে চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক যাচ্ছে পুনর্ব্যবহারে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২%
আন্তর্জাতিক:
ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি
     
             

ভাষার মাসে কুড়িগ্রামে লিটল ফ্রি লাইব্রেরি চালু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান কুড়িগ্রাম>>>ভাষার মাসে কুড়িগ্রামের প্রত্যন্ত এলাকার সকল শ্রেণিপেশার মানুষের জন্য লিটল ফ্রি লাইব্রেরি স্থাপন করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।এমন লাইব্রেরি পেয়ে দারুণ খুশি জ্ঞানপিপাসুসহ বিভিন্ন পেশার মানুষ।জেলা পুলিশের উদ্যোগে এমন লিটল ফ্রি লাইব্রেরি রয়েছে চরাঞ্চলের হাট-ঘাট প্রত্যন্ত এলাকায় প্রায় অর্ধশত। এসব লাইব্রেরি স্থাপনের ফলে জ্ঞানের আলো ছড়াচ্ছে এসব এলাকাজুড়েই।আজ বুধবার দুপুরে সদরের পাঁচগাছী ইউনিয়নের কলেজ মোড় ও বউ বাজার এলাকায় লিটল ফ্রি লাইব্রেরি ব্যবস্থা করেন পুলিশ।এসময় উপস্থিত ছিলেন— ট্রাফিক ইন্সপেক্টর আনাম আহমেদ,সার্জেন্ট মোস্তাফিজ,খমির উদ্দিন আহমেদ,ওমিকন গ্রুপের আইন কর্মকর্তা মো. আখতারুজ্জামান বাবু,সাংবাদিক মো. জুয়েল রানা, শিক্ষক মোজাফফর হোসেন,মো. মকবুল হোসেন,ছাত্রলীগ কর্মী এন্তাজুল হক বিজয়,যুবলীগ কর্মী মাঈনুল ইসলাম ও স্থানীয় ব্যক্তিবর্গ।ওমিকন গ্রুপের আইন কর্মকর্তা মো. আখতারুজ্জামান বাবু বলেন,কুড়িগ্রাম জেলা পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই আমরা।আসলেই এটি একটি পুলিশের ব্যতিক্রমী আয়োজন।এই লাইব্রেরি স্থাপন হওয়ার কারণে উঠতি বয়সী ছেলেমেয়েরা অবসর সময়টাতে বই পড়ে দেশ ও মুক্তিযুদ্ধের বিষয়ে ভালো কিছু শিখতে পারবে বলে আমার বিশ্বাস।’বউ বাজার এলাকার শিক্ষক সেলিম রেজা বলেন,‘আমাদের এলাকা তো একদম প্রত্যন্ত।আশপাশে কোনো লাইব্রেরি নেই।বই পড়ার সুযোগও নেই এখানে।আজ পুলিশের লিটল ফ্রি লাইব্রেরি হওয়ার কারণ বই পড়ার সুযোগ পেয়েছে এখানকার বাসিন্দারা।পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।’কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন,‘লিটল ফ্রি লাইব্রেরি আমাদের ধারাবাহিক পুলিশি কার্যক্রমের পাশাপাশি এটি একটি অনন্য প্রয়াস।টেকসই নিরাপত্তা,সমাজে সহনশীল শান্তি ও স্থিতিশীলতাকে সুদূর করতে সহায়ক ভূমিকা পালন করবে। আমরা চাই কুড়িগ্রামের প্রত্যন্ত চরের নাগরিকরা অবসরে আষাঢ়ে গল্প না করে বই পড়ুক।’মাহফুজুল ইসলাম আরও বলেন,‘মহাকাব্যিক মুক্তিযুদ্ধ,অতুলনীয় নেতৃত্ব ও ভবিষ্যৎ উন্নয়ন প্রচেষ্টা ও কার্যসমূহ সম্পর্কে জেনে মানুষ নিজেকে বিকশিত করুক।লিটল ফ্রি লাইব্রেরিতে প্রাথমিকভাবে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী,হৃদয়ে বঙ্গবন্ধু,সমাজ জীবননির্ভর ও ভবিষ্যৎমুখী বই স্থান পেয়েছে।ভবিষ্যতে এমন লাইব্রেরি জেলাজুড়েই স্থাপন করার পরিকল্পনা রয়েছে আমাদের।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page