২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা ঠাকূরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল পটিয়ায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় কর্ভাটভ্যান দ্বিখন্ডিত।আটকা পড়ে ১৮শ পর্যটক। মহেশখালীতে মোবাইল কোর্টের অভিযান ও জরিমানা কর্মতৎপর ও গণমুখী পুলিশিংয়ে পিপিএম (সেবা) পদক অর্জন কক্সবাজার পুলিশ সুপারের কিশোরগঞ্জে ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন স্কুল শিক্ষার্থী সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন কিশোরগঞ্জে  মাধ্যমিক পাসকৃত নিবন্ধিত ছাত্র-ছাত্রীদের মাঝে শুভেচ্ছা ও শিক্ষা উপকরণ বিতরণ   হাটহাজারীর কাটিরহাটে সিএনজি চুরি: ২৪ ঘণ্টার মধ্যে সীতাকুণ্ডে উদ্ধার, চালকের ভূমিকা নিয়ে প্রশ্ন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম: ছাড়িয়ে গেছে ঢাকা ও কুমিল্লাকে
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

ভালো পড়ালেখার জন্য গবেষণার বিকল্প নেই’আইআইইউসি চেয়ারম্যান-নদভী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেস্ক >>> ভালো পড়ালেখার জন্য গবেষণার বিকল্প নেই আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম(আইআইইউসি)২ জুন ২০২৪ রবিবার নগরীর হোটেল আগ্রাবাদে এর ব্যবসা প্রশাসন বিভাগের এমবিএ ও এমবিএম প্রোগ্রামের অটাম’২৩ ও স্প্রিং’২৪ সেশনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে,আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আইআইইউসির একটি অন্যতম বিভাগ হচ্ছে এই ব্যবসা প্রশাসন বিভাগ। আইআইইউসি ব্যবসা প্রশাসন বিভাগ থেকে পাশ করা শিক্ষার্থীরা দেশে বিদেশে ভালো করছে, বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করছে। আমি নতুনদের উদ্দেশ্য করে বলতে চাই, তোমাদেরকে গবেষণার করতে হবে; ভালো পড়ালেখার জন্য গবেষণার বিকল্প নেই। ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়াটা অত্যন্ত জরুরী। আমি নবীন সকল শিক্ষার্থীদের সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আইআইইউসি ব্যবসা প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. নেজামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসি উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, জীবনে বড় হতে হলে পরিশ্রম করতে হবে। পরিশ্রমই তোমাদের জীবনের লক্ষ্যে তোমাদেরকে পৌছে দেবে। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাহার এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাকিবুর রহমান (টুটুল)। সম্মানিত অতিথি তার বক্তব্যে বলেন, ভালো মানুষ ও ভালো উদ্যোক্তা হতে হলে জীবনের চলার পথে কমিটমেন্ট রক্ষা করাটা অত্যন্ত জরুরী। যা একজন মানুষকে ক্ষুদ্র থেকে বৃহৎ গন্তব্যের দিকে এগিয়ে যাওয়ার নিয়ামক হিসেবে কাজ করে। আমি উপস্থিত শিক্ষার্থীদের জীবনের উত্তরোত্তর সাফল্যা কামনা করছি।সম্মানিত অতিথি মোঃ রাকিবুর রহমানকে আইআইইউসির পক্ষ থেকে শিল্পোদ্যোক্তা পুরষ্কারে ভূষিত করে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। ওরিয়েন্টেশন প্রোগ্রামে অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজ সদস্য ও ফিনেন্স কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী, আইআইইউসি উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মছরুরুল মওলা, আইআইইউসির ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. মোঃ মাহি উদ্দিন, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ডীন প্রফেসর ড. আক্তারুজ্জামান খান, রেজিস্ট্রার আ ফ ম আখতারুজ্জামান কায়সার। ওরিয়েন্টেশন প্রোগ্রামে স্বাগত বক্তব্য রাখেন এমবিএ এমবিএম প্রোগ্রামের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক মোঃ জুনাইদ কবির । ওরিয়েন্টেশন প্রোগ্রামে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আইআইইউসির সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. জাহিদ হোসেন সিকদার, সেন্টার ফর রিসার্চ এন্ড পাবলিকেশনের ডিরেক্টর জেনারেল প্রফেসর ড. নাজমুল হক নদভী, একাউন্টস এন্ড ফিনেন্স ডিভিশনের ডিরেক্টর প্রফেসর আফজাল আহমেদ। বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ এম শাহাবুদ্দিন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতিতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

রুহিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা
ঠাকূরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল
পটিয়ায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় কর্ভাটভ্যান দ্বিখন্ডিত।আটকা পড়ে ১৮শ পর্যটক।
মহেশখালীতে মোবাইল কোর্টের অভিযান ও জরিমানা
কর্মতৎপর ও গণমুখী পুলিশিংয়ে পিপিএম (সেবা) পদক অর্জন কক্সবাজার পুলিশ সুপারের
কিশোরগঞ্জে ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন স্কুল শিক্ষার্থী
সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন
কিশোরগঞ্জে  মাধ্যমিক পাসকৃত নিবন্ধিত ছাত্র-ছাত্রীদের মাঝে শুভেচ্ছা ও শিক্ষা উপকরণ বিতরণ  

You cannot copy content of this page