১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন পটিয়ায় জগন্নাথ ধামের পূজা মন্ডপে মা দূর্গার মুখ ২০ফুট উপরে।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

ভারত থেকে বাংলাদেশের চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী >>> বেসরকারিভাবে ভারত থেকে নতুন করে আরও দুই লাখ টন সিদ্ধ চাল আমদানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। ঢাকার এই সিদ্ধান্তে খুশি হয়েছেন ভারতীয় চালকল মালিক ও রপ্তানিকারকরা। তাদের মতে, এ অনুমতির ফলে পূর্ব ও দক্ষিণ ভারতের চাল রপ্তানিতে নতুন সুযোগ তৈরি হয়েছে।বার্তাসংস্থা পিটিআই মঙ্গলবার (২০ জানুয়ারি) এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশ সরকার ২৩২টি বেসরকারি প্রতিষ্ঠানকে আগামী ১০ মার্চ ২০২৬ পর্যন্ত চাল আমদানির অনুমতি দিয়েছে। দেশের বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।ভারতীয় মিল মালিকরা জানান, বাংলাদেশ সরকার ২০২৫ সালের আগস্টে প্রথম চাল আমদানির সিদ্ধান্ত জানায়। নতুন করে অনুমোদিত দুই লাখ টন চাল সেই ঘোষণার সঙ্গে অতিরিক্ত সংযোজন। বন্যায় ফসলের ক্ষয়ক্ষতির কারণে চালের মজুদ পুনরুদ্ধারে বাংলাদেশ ২০২৫-২৬ অর্থবছরে মোট ৯ লাখ টন চাল আমদানির উদ্যোগ নিয়েছে।ভারতীয় চাল রপ্তানি ফেডারেশনের (আইআরইএফ) সভাপতি প্রেম গার্গ পিটিআইকে বলেন,“ঐতিহ্যগতভাবে বাংলাদেশ ভারতের চালের নিয়মিত ও বড় ক্রেতা। বাংলাদেশের চাল আমদানির সুবিধাভোগী হিসেবে মূলত অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা থাকবেন।”তিনি আরও বলেন, ভৌগোলিকভাবে নিকটবর্তী হওয়া এবং প্রতিযোগিতামূলক দামের কারণে বাংলাদেশে চাল রপ্তানি ভারতীয় ব্যবসায়ীদের জন্য লাভজনক।জয় বাবা বাকেশ্বর চাল মিলের পরিচালক রাহুল খৈতান জানান, অভ্যন্তরীণ বাজারে মূল্যচাপ বেড়ে যাওয়ায় বাংলাদেশ সরকার বেসরকারিভাবে চাল আমদানির অনুমতি দিয়েছে।তিনি বলেন, “নতুন করে দুই লাখ টন চাল আমদানির অনুমতি আগে ঘোষণা করা পাঁচ লাখ টন বেসরকারি চাল আমদানির অতিরিক্ত। বর্তমানে বাংলাদেশে বিশেষ করে সেদ্ধ চালের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সে কারণেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এতে ভারতীয় চালকল মালিকদের জন্য বাংলাদেশে রপ্তানির বড় সুযোগ তৈরি হবে।”বাংলাদেশের মোট ৯ লাখ টন চাল আমদানির পরিকল্পনার মধ্যে পাঁচ লাখ টন বেসরকারিভাবে এবং বাকি চার লাখ টন সরকারিভাবে আমদানি করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।ব্যবসায়ীরা জানান, ভারত এখনো বাংলাদেশের সবচেয়ে বড় ও সাশ্রয়ী চাল রপ্তানিকারক দেশ। সাম্প্রতিক বাণিজ্য তথ্যে দেখা গেছে, ভারতের সাদা চালের দাম প্রতি টন ৩৫১ থেকে ৩৬০ ডলার, যেখানে পাকিস্তানের চালের দাম প্রায় ৩৯৫ ডলার।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page