১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

ভারতীয় পণ্যবাহী ট্রাকে ভুয়া নম্বরপ্লেট লাগিয়ে আত্মসাতের চেষ্টা,আটক ৩

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ নাহিদ উজ্জামান চাঁপাইনবাবগঞ্জ থেকে>>> চাঁপাইনবাবগঞ্জ: ভারত থেকে আমদানীকৃত পণ্যবাহী ট্রাকে ভুয়া নম্বর প্লেট লাগিয়ে পণ্য আত্মসাতের অভিযোগে তিনজনকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ।তবে ট্রাক চালক পলাতক রয়েছেন।সোমবার (২০ মে) বিকেলে এক সংবাদ সম্মেলনে এতথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) মো. জাহাঙ্গীর আলম।আটকরা হলেন- টাঙ্গাইলের কামারগাঁওয়ের ব্যবসায়ী মো. মমিনুল ইসলাম (৩০), মেসার্স শাহ এন্টার প্রাইজ এর ম্যানেজার মো. ইউনুছ আলী ও ট্রাক চালকের সহকারী রানা বিশ্বাস।সংবাদ সম্মেলনে জানানো হয়, মেসার্স মদীনা ট্রেডিং কর্পোরেশনের মালিক ভারত থেকে ছয় লাখ ৬০ হাজার টাকা মূল্যের ২৮৬ বস্তা খৈল আমদানি করেন।যার চালান নম্বর-৯৮০৩৯।আমদানি করা এসব খৈল জেআর এন্টারপ্রাইজ নামক ট্রান্সপোর্ট অফিসের মাধ্যমে ট্রাক (ঢাকা মেট্রো ট-২০-০১৫৩) ভাড়া করে গাজীপুরের কর্ণপুর অ্যাগ্রো ফিড নামক স্থানে পাঠানোর ব্যবস্থা করেন শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের মৃত আজাহার আলীর ছেলে মো. কদির আলী (৫০)।পরে ট্রাক চালক ঝিনাইদহ জেলার হলিধানী গ্রামের মো. বিল্লাল হোসেন ভুয়া নম্বরপত্র ও নিজের সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে পণ্যগুলো গাজীপুরে এসে ট্রাকের নম্বরপ্লেট খুলে টাঙ্গাইলের কালিহাতী ও গাজীপুরের বাসন এলাকার মেসার্স শাহ এন্টারপ্রাইজে ১৫ টাকা কেজি দরে সম্পূর্ণ খৈল বিক্রি করে মেহেরপুরে আত্মগোপন করেন।পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মেহেরপুরে চালকের সহকারী রানা বিশ্বাসকে ট্রাকসহ আটক করে শিবগঞ্জ থানা পুলিশ।এ সময় চালক বিল্লাল পালিয়ে যেতে সক্ষম হন।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. সাইফুল ইসলাম জানান,গত ১৭ মে চালকের সহকারী রানা আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ শেষে নিশ্চিত করে তার চালক ২৮৯ বস্তায় থাকা ১৪ হাজার ৬৬০ কেজি খৈল গাজীপুর মেট্রোপলিটন এলাকায় বিক্রি করেছে।পরে সোনা মসজিদে পণ্য তোলার সময় চালান ফরমে ড্রাইভারের আসল নাম বিল্লাল হোসেন গোপন রেখে পিন্টু নাম দেন তিনি।এ সময় চোরাইকৃত গাড়ির মূল কাগজপত্র তারা ট্রাকে রেখে দেওয়ায় ট্রাকটি শনাক্তে সহজ হয়।তিনি আরও জানান,আটক রানার তথ্যের ভিত্তিতে প্রায় ৬০ টাকা কেজির পণ্য ১৫ টাকা কেজি দরে কেনায় টাঙ্গাইলের কামারগাঁও থেকে খৈল ব্যবসায়ী মো. মমিনুল ইসলাম (৩০) ও পরে ১৯ মে মেসার্স শাহ এন্টার প্রাইজ এর ম্যানেজার মো. ইউনুছ আলীকে একই অভিযোগে গাজীপুরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।এদিকে ইউনুস তার মালিককে ফাঁকি দিয়ে কম দামে পণ্য কিনে বেশি দামে বিক্রির পর এক লাখ ২৫ হাজার টাকা লাভ করে।লাভের টাকায় তিনি একটি মোটরসাইকেল কিনেন।পরে তাকে মেহেরপুর থেকে মোটরসাইকেল সহ আটক করা হয়।পরে পুলিশ খৈল বিক্রয়ের মমিনের কাছের সাত হাজার ৫০০ টাকা,৮০ বস্তা খৈল ও দুই লাখ টাকা জব্দ করে।এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান,বিষয়টি নিয়ে এখনও তদন্ত চলছে।এ ঘটনায় জেআর এন্টারপ্রাইজ জড়িত কিনা এবং এর আগে এ ধরনের কোনো অপকর্ম হয়েছে কিনা তা তদন্ত করছে পুলিশ। তদন্তে সংস্থাটির নাম আসলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।প্রসঙ্গত: গত ৩ মে ভারত থেকে আমদানীকৃত খৈল ভর্তি ট্রাক নিখোঁজ হওয়ার পর আমদানীকারক মো. কদির আলী শিবগঞ্জ থানায় গত ১৭ মে একটি প্রতারণার মামলা দায়ের করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page