১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে ২২ মামলার আসামি ছিনতাই চক্রের মূলহোতা ‘বাদশা’ গ্রেপ্তার ভয়াবহ দুর্যোগেও হাটহাজারীতে গুলি ও কুপিয়ে একজনকে হত্যা, গ্রেফতার-১ ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উত্তরণ নাট্যগোষ্ঠীর নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে বৃষ্টিপাত কম হওয়াতে গত ২৪ ঘন্টায় ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,কিছুটা বেড়েছে সবগুলো নদ-নদীর পানি। সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা-১ ও ২ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে নৌ-পুলিশের এডিশন্যাল ডি আই জি মোঃ আব্দুল ওয়ারীশ বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি, বাঁশখালীতে আমীরে জামায়াত মাদক ও কিশোর গ্যাংয়ের প্রতিবাদ করায় ষড়যন্ত্রমূলক চুরির অভিযোগ: সংবাদ সম্মেলনে আনিছুর রহমান জুয়েল পেকুয়ার শিক্ষক আরিফ হত্যা মামলার আসামি যুবলীগ নেতা আজম পিবিআই’র হাতে গ্রেপ্তার দক্ষিণ চট্টগ্রামে ভয়াবহ বন্যা: দুর্গতদের পাশে জামায়াত আমীর বাঁশখালীতে বন্যা পরিস্থিতির চরম অবনতি, লক্ষাধিক মানুষ পানিবন্দি, যোগাযোগ বিচ্ছিন্ন
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

ভারতীয় কোম্পানির ২ কোটি ১০ লাখ ডলারের চুক্তি বাতিল করলো সরকার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স >>> শেখ হাসিনার ক্ষমতা থেকে অপসারণের পর থেকে দুই পক্ষের মধ্যে টানাপোড়েন সম্পর্কের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি কোম্পানির সঙ্গে ২ কোটি ১০ লাখ মার্কিন ডলার মূল্যের এক চুক্তি বাতিল করেছে বাংলাদেশ।জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতা হারানোর এক মাস আগে ভারতের গার্ডেন রিচ শিপবিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (জিআরএসই) এর সাথে টাগবোটের জন্য চুক্তি করেছিল বাংলাদেশ নৌবাহিনী।শুক্রবার ভারতের একাধিক সংবাদমাধ্যমের খবরে এই চুক্তি বাতিলের তথ্য জানানো হয়েছে।ভারতের সংবাদমাধ্যম বলছে, চুক্তির আওতায় কলকাতা-ভিত্তিক ওই প্রতিরক্ষা কোম্পানির কাছ থেকে নৌবাহিনীর জন্য ২ কোটি ১০ লাখ ডলারের টাগ বোর্ড কেনার কথা ছিল বাংলাদেশের।শনিবার ভারত তাদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা দেয়। এরপরই বাংলাদেশের পক্ষ থেকে নৌবাহিনীর টাগ বোট কেনার ক্রয়াদেশ বাতিলের সিদ্ধান্ত আসল বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ‘গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড’ (জিআরএসই) এর সঙ্গে করা ২ কোটি ১০ লাখ ডলারের (প্রায় ১৮০ কোটি টাকা) অর্ডার বাতিল করেছে।জিআরএসই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি পাবলিক সেক্টর সংস্থা, যারা নৌযান নির্মাণ ও মেরামতের কাজ করে থাকে। প্রতিষ্ঠানটি ভারতীয় নৌবাহিনী ও কোস্ট গার্ডের জন্য কাজ করে।স্টক এক্সচেঞ্জে জিআরএসই জানিয়েছে, ‘বাংলাদেশ সরকার অর্ডারটি বাতিল করেছে।’হিন্দু বিজনেস লাইনের প্রতিবেদন অনুযায়ী, ‘দুই পক্ষের আলোচনার পর চুক্তিটি বাতিল হয়েছে।’টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, জিআরএসই-কে একটি ৮০০ টনের উন্নত মহাসাগরগামী টাগবোট নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল। জাহাজটি ৬১ মিটার লম্বা, ১৫.৮০ মিটার চওড়া, ৪.৮০ মিটার ড্রাফট ও ৬.৮০ মিটার গভীরতা সম্পন্ন হওয়ার কথা ছিল।এটি উচ্চ ক্ষমতার টানার ব্যবস্থা নিয়ে তৈরি হতো। এছাড়া জাহাজটির সামনে ৭৬ টন ও পেছনে ৫০ টন বলার্ড পুল ক্ষমতা এবং কমপক্ষে ১৩ নট গতিসম্পন্ন হওয়ার কথা ছিল।এই জাহাজটির কাজ ছিল দূরপাল্লার টানার কাজ, ডকিং সহযোগিতা, উদ্ধার অভিযান, উদ্ধার কাজ, অগ্নিনির্বাপণ এবং সাগরে সীমিত দূষণ নিয়ন্ত্রণ।চুক্তিটি জুলাই ২০২৪-এ ঢাকায় জিআরএসই এবং বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে স্বাক্ষরিত হয়।এই চুক্তিটি ভারত কর্তৃক ২০২৩ সালে কার্যকর করা ৫০ কোটি ডলারের প্রতিরক্ষা ঋণের অধীনে সম্পাদিত প্রথম বড় প্রকল্প ছিল।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চট্টগ্রামে ২২ মামলার আসামি ছিনতাই চক্রের মূলহোতা ‘বাদশা’ গ্রেপ্তার
ভয়াবহ দুর্যোগেও হাটহাজারীতে গুলি ও কুপিয়ে একজনকে হত্যা, গ্রেফতার-১
ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উত্তরণ নাট্যগোষ্ঠীর নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জে বৃষ্টিপাত কম হওয়াতে গত ২৪ ঘন্টায় ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,কিছুটা বেড়েছে সবগুলো নদ-নদীর পানি।
সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা-১ ও ২ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে নৌ-পুলিশের এডিশন্যাল ডি আই জি মোঃ আব্দুল ওয়ারীশ
বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি, বাঁশখালীতে আমীরে জামায়াত
মাদক ও কিশোর গ্যাংয়ের প্রতিবাদ করায় ষড়যন্ত্রমূলক চুরির অভিযোগ: সংবাদ সম্মেলনে আনিছুর রহমান জুয়েল
বাঁশখালীতে বন্যা পরিস্থিতির চরম অবনতি, লক্ষাধিক মানুষ পানিবন্দি, যোগাযোগ বিচ্ছিন্ন

You cannot copy content of this page