১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

ভাড়ী বর্ষণে বিকল্প সড়ক ধসে ময়মনসিংহের ৩ উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বিশেষ প্রতিনিধি আশরাফুল আলম >>> কয়েকদিনের টানা ভারী বর্ষণে ময়মনসিংহের তারাকান্দা-শ্যামগঞ্জ আঞ্চলিক সড়কের চংনাপাড়া ও রায়জান বাজারের মধ্যবর্তী স্থানে নির্মিত বিকল্প ডাইভারশন সড়কটি সম্পূর্ণ ধসে গেছে। এর ফলে তারাকান্দা, পূর্বধলা ও গৌরীপুর উপজেলার হাজারো মানুষের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যা ঈদযাত্রার আগ মুহূর্তে চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।জানা গেছে, তারাকান্দার কামারগাও ইউনিয়নের চংনাপাড়া বাজারের কাছে একটি নতুন সেতু নির্মাণাধীন রয়েছে। মূল সেতুর কাজ চলায় যান চলাচল নির্বিঘ্ন রাখতে একটি অস্থায়ী ডাইভারশন সড়ক তৈরি করা হয়েছিল। কিন্তু প্রবল বর্ষণে সেই ডাইভারশনটি সম্পূর্ণরূপে ধসে পড়ায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।স্থানীয় বহেড়াকান্দি গালাগাঁও ইউনিয়নের বাসিন্দা আতিকুল ইসলাম জানান, এই সড়কটি দিয়ে প্রতিদিন পূর্বধলা, গৌরীপুরসহ আশপাশের কয়েকটি উপজেলার মানুষ যাতায়াত করে। সড়কটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় জরুরিভিত্তিতে সংস্কার না হলে সাধারণ মানুষের চলাচল অসম্ভব হয়ে পড়বে।তিনি আরও উল্লেখ করেন, হাজীগঞ্জ, আশ্বিয়া, অনন্তপুর, ভেরুয়া, হরিয়াতলা, হারিভাঙ্গা, রাজধারিকেল, কামারগাঁও, ওয়াই ও গোবিন্দখিলা এলাকার মানুষজন এই সড়কের ওপর নির্ভরশীল। শিক্ষার্থী, রোগী, কৃষক ও শ্রমজীবী মানুষের জন্য এই দুর্ভোগ আরও প্রকট হয়েছে।এলাকাবাসীর অভিযোগ, প্রতি বছর বর্ষা মৌসুমে একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটে। নির্মাণ কাজের ধীরগতি এবং অস্থায়ী ডাইভারশন ব্যবস্থার দুর্বলতার কারণে নিয়মিত ভোগান্তি পোহাতে হচ্ছে। তারা দ্রুত সেতু নির্মাণ কাজ শেষ করার পাশাপাশি অবিলম্বে বিকল্প সড়কটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বাংলাদেশ সংবাদ প্রতিদিন কে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে রাস্তাটি পরিদর্শন করে এসেছি। উপজেলা ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে দ্রুত সময়ের ভেতরে রাস্তাটি মেরামত করতে বলা হয়েছে। আগামীকাল থেকে যাতে ছোট যানবাহনগুলো চলাচল করতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে তারাকান্দা উপজেলা প্রকৌশলী বলেন, ভাঙ্গা রাস্তাটি ফেসবুকে দেখেছি। এটি খুব বাজেভাবে ভাঙ্গায় যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। শনিবার ছুটির দিন হওয়ায় ঘটনাস্থলে যেতে পারিনি। সম্ভবত রাস্তাটি বিসকা ইউনিয়নে পড়েছে। রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যেতে পারি। রাস্তাটি এলজিইডির হলে ইউএনওর সাথে কথা বলে মেরামতের ব্যবস্থা করবো।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page