১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মরজাল ইউপি নির্বাচন: ভোটারদের পছন্দের শীর্ষে আমজাদ হোসেন কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী মিরপুরে পটুয়াখালী পুলিশের ঝটিকা অভিযান: ২০ লাখ টাকার সাজাপ্রাপ্ত আসামি স্বপন গ্রেফতার। সুনামগঞ্জের জাহাঙ্গীরনগরে এক ইয়াবা ব্যবসায়ীকে জনতা ইয়াবাসহ আটক করে,কামড়ে একজন আহত এমপি শাহজাহানকে গুলির হুমকি হোতা পিএস পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন। ফলের স্বাদ ও গুণগত মান রক্ষায় জোর চট্টগ্রামের ডিসির পটিয়ায় সম্পত্তির লোভে ২স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ।
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

ভাড়াটিয়ার দখলে প্রতিবন্ধীর বাড়ি, প্রতিবন্ধীকে গুমের অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম ইদ্রিস ইমন,মোংলা (বাগেরহাট):

মোংলায় ঘর ভাড়া দিয়ে বিপাকে পড়েছেন অসহায় এক শারীরিক প্রতিবন্ধী বাড়ির মালিক। প্রতিবন্ধী মোতালেব জোমাদ্দার ২০০০ সালে পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের মোর্শেদ সড়ক এলাকায় ১৫.৫০ শতক জমি কিনে বাড়ি নির্মান করে বসবাস করে আসছিলেন। কিন্তু পারিবারিক সমস্যার কারণে ২০০৩ সালে ঘরের কিছু অংশ মাসিক ১০০০/- (এক হাজার) টাকা ভাড়া চুক্তিতে স্থানীয় মো: মিজানুর রহমান নামের এক ব্যক্তিকে ভাড়া দেন। প্রতিবন্ধী মোতালেব জোমাদ্দারের রয়েছেন ১৩ সন্তান। প্রতিবন্ধী মোতালেব জোমাদ্দারকে হত্যা করে পশুর নদীতে ফেলে দিবে বলে শাষিয়েছিলো মিজানুর। এরপর থেকে প্রতিবন্ধী মোতালেব জোমাদ্দারকে খুজে পাওয়া যায়নি। মিজানুর রহমান গং মিলে মোতালেব জোমাদ্দারকে গুম করে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছেন বলে অভিযোগ করেন মোতালেব জোমাদ্দারের ছেলে মতিউর রহমান রানা। রোববার (২৪ জুলাই) সকাল ১০ টায় মোংলা প্রেস ক্লাবে এমনই অভিযোগ তুলে মৃত মিজানুর রহমানের ছেলে সাইফুর রহমান সাব্বিরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন প্রতিবন্ধী মোতালেব জোমাদ্দারের ছেলে মতিউর রহমান রানা।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, ২০১৪ সাল পর্যন্ত নিয়মিত বাড়ি ভাড়া দিচ্ছিলেন মিজানুর রহমান। কিন্তু পরে বিভিন্ন তাল বাহানায় ঘর ভাড়া পরিশোধ না করার জন্য ফন্দি করেন মিজানুর রহমান। মিজানুর রহমান বানোয়াট কাগজপত্র তৈরি করে জমি তাঁর হিসেবে দাবি করে বিজ্ঞ মোংলা সহকারি জজ আদালতে দে: ৫৭/১৯ মোংলা দায়ের করেন। মিজানুর রহমানের মৃত্যু হলে তার ছেলে সাইফুর রহমান সাব্বির মামলাটি পরিচালনা করে। ভাড়াটিয়া বানোয়াট কাগজপত্র তৈরী করে একের পর এক হয়রানি করে তাদের সর্বশান্ত করেছে। যার প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে আবেদন করেন তিনি। বাড়ি জবরদখলের বিষয়ে ভাড়াটিয়ার বিরুদ্ধে পৌরসভাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোনো সুফল পাননি বলেও সংবাদ সম্মেলনে জানান মতিউর রহমান রানা।গত বুধবার (১৯ জুলাই) সকালে তার বড় বোন মাসুদা বেগমসহ তারা তাদের নিজ বাড়িতে সাব্বিরের কাছে ভাড়ার টাকা দাবী করে ঘর ছেড়ে দেওয়ার কথা বললে তাদের মারধর করেন ভাড়াটিয়া সাব্বির গং। এ বিষয়ে মোংলা থানায় একটি এজাহার করলেও এখনো পর্যন্ত কোন সুরাহা পাননি বলেও অভিযোগ করেন প্রতিবন্ধী মোতালেব জোমাদ্দারের ছেলে মতিউর রহমান রানা।মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুউদ্দীন বলেন, মামলা নেওয়ার মতো বিষয় হলে আমরা অবশ্যই মামলা নিবো। পুলিশ কোন জমি দখল করে দেয়না।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page