১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদে মাস আল্লাহ ধবনিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ,আহত ৭০ জন। শীলতহানীর মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার দুই জন চট্টগ্রামে ৫ বছরে রোপণ করা হবে দেড় কোটি চারা চট্টগ্রামে ৫ বছরে রোপণ করা হবে দেড় কোটি চারা সাতকানিয়ায় সরকারি উদ্যোগে বৃক্ষরোপণ শুরু বিবেক ও মানবিকতার জাগরণ চান চট্টগ্রামের ডিসি অনলাইন জুয়ার ছোবলে বিপন্ন তরুণ সমাজ শীলতহানীর মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার দুই জন নগরকান্দায় বাড়ির জায়গা দখলের অভিযোগ, আদালতের ১৪৪ ধারা জারি ফরিদপুরের নগরকান্দায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

ব্যারিস্টার মনোয়ারের জিবন ও কর্ম নিয়ে ডক্যুমেন্টারী গ্রন্থ “অদম্য মনোয়ার হোসেন” র মোড়ক উম্মোচন।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম<<>>

চট্টগ্রামের আলোচিত ব্যক্তিত্ব, প্রখ্যাত আইনজীবি পরিচ্ছন্ন রাজনীতিবীদ ব্যারিস্টার মনোয়ার হোসেন’র জিবন ও কর্ম নিয়ে শিল্পী খালেদ শাহারিয়ার সম্পাদিত ডক্যুমেন্টারী গ্রন্থ ” অদম্য মনোয়ার হোসেন” র ২য় সংস্করনের মোড়ক উম্মোচন করা হয়েছে।৫ জুলাই বুধবার বিকাল ৪ টার সময় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত মোড়ক উম্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক বিশিষ্ঠ শিক্ষাবিধ অধ্যাপক রনজিত কুমার দে। প্রধান অথিতি ও উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন খ্যাতিমান সমাজ বিজ্ঞানী বর্ষিয়ান শিক্ষাবিধ প্রফেসর ডঃ অনুপম সেন। প্রধান বক্তা ছিলেন যাকে নিয়ে রচিত গ্রন্থ “অদম্য মনোয়ার হোসেন” সেই স্বপ্নের বরপূত্র বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নের রুপকার, চট্টগ্রাম নাগরিক ফোরামের সভাপতি ব্যারিস্টার মনোয়ার হোসেন।জনপ্রিয় আবৃত্তি ও নাট্যশিল্পী কংখন দাশ ও সাইফুর রহমানের সঞ্চালনায় বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন “অদম্য মনোয়ার হোসেন” গ্রন্থের সম্পাদক ও লেখক শিল্পী খালেদ শাহারিয়ার, চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচীব সাংবাদিক ও কলামিস্ট কামাল উদ্দিন, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির ভাইস চেয়ারম্যান লায়লা ইবরাহিম বানু, লন্ডন বেকেনহামের কাউন্সিলর চট্টগ্রামের কৃতিসন্তান সৈয়দ ফিরোজ গনি, চট্টগ্রাম নাগরিক ফোরামের সাংগঠনিক সম্পাদক এম মানসুর আলম।
প্রধান অথিতির বক্তব্যে ডঃ অনুপম সেন ব্যারিস্টার মনোয়ার হোসেনের ছাত্রজিবন থেকে চট্টগ্রামের উন্নয়নে সারাজিবন রাজপথে অরাজনৈতিক আন্দোলনের স্মৃতিকথা বর্ননা করে ব্যারিষ্টার মনোয়ার আজীবন চট্টগ্রামের উন্নয়নে যৌক্তিক আন্দোলনে নিজেকে নিয়োজিত রাখার মাধ্যমে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন বলে উল্লেখ করেন।প্রধান আলোচকের বক্তব্যে ব্যারিস্টার মনোয়ার, তাঁরই অজ্ঞাতে তাঁর নিজের জিবন ও কর্ম নিয়ে বর্ধিত কলেবরের তথ্যবহুল গ্রন্থ সম্পাদনার জন্য শিল্পী খালেদ শাহারিয়ার সহ গ্রন্থ রচনা ও সম্পাদনায় যারা যারা সহযোগিতা করেছেন, প্রত্যেকের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে নিজের তৃপ্তি ও গর্ববোধ করার অভিমত প্রকাশ করেন, তিনি চট্টগ্রামের উন্নয়নে আরো যাদের অবদান রয়েছে তাদেরকেও ইতিহাসের অংশিদার করে রাখতে তাঁদের জিবন ও কর্ম নিয়ে বই লেখার অনুরোধ জানান।চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচীব সাংবাদিক কামাল উদ্দিন ষাটের দশক থেকে চট্টগ্রামের উন্নয়নে ব্যারিষ্টার মনোয়ারের সংগ্রাম ও ত্যাগের ইতিহাস তুলে ধরে বলেন, নিঃস্বার্থ, নিরহংকার, নির্লোভ ও খাঁটি দেশপ্রেমিক এ মানুষটি চট্টগ্রাম শিক্ষাবোর্ড, চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্র, কর্নফুলী নদীতে ট্যানেল নির্মান, কর্নফুলী নদী দূষনমুক্ত করন ও চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে বিগত ৪/৫ দশক ধরে লাগাতার আন্দোলন করে জেল জুলুমের শিকার হয়েছে উল্লেখ করে দেশের উন্নয়নে ব্যারিস্টার মনোয়ারের মত ত্যাগী দেশপ্রেমিক নেতাদের সংসদে পাটানো উচিত বলে মনে করেন।মোড়ক উম্মোচন অনুষ্ঠানে অদম্য মনোয়ার হোসেন” গ্রন্থ ও ব্যারিষ্টার মনোয়ার হোসেনের জিবন, কর্ম, স্বপ্ন ও ত্যাগের স্মৃতিকথা তুলে ধরে আরো বক্তব্য রাখেন নাগরিক ফোরাম নেতা সাংবাদিক এনামুল হক রাশেদী, আমিরুল ইসলাম প্রমুখঃ।পরে প্রধান অথিতি ডঃ অনুপম সেন অথিতিবৃন্দদের নিয়ে ৪১৬ পৃষ্ঠার চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের ডক্যুমেন্টারী গ্রন্থ “অদম্য মনোয়ার হোসেন”-এর ২য় সংস্করনের আনুষ্ঠানিকভাবে মোড়ক উম্মোচন করেন এবং উপস্থিত সুধিজনদের মাঝে বই বিতরন করেন। উল্লেখ্যঃ অদম্য মনোয়ার হোসেন গ্রন্থের প্রথম সংস্করন প্রকাশিত হওয়ার সাথে সাথে নিঃশেষ হয়ে গেলে পাঠক চাহিদার আলোকে আরো বর্ধিত কলেবরে দ্রুত সময়ের মধ্যে ২য় সংস্করন প্রকাশিত হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page