১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: ক্রিকেটারদের বোনাস নিয়ে যা বললেন বিসিবি সভাপতি উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তান হত্যা: প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার কাতারের আবু সামরা সীমান্তে বিপুল পরিমাণ মাদকসহ যাত্রী আটক বিশ্বের দীর্ঘতম ১০ বিমানযাত্রার বর্তমান চিত্র ও প্রযুক্তিগত অগ্রগতি সাতক্ষীরার জলাবদ্ধতা: সাময়িক নয়, প্রয়োজন স্থায়ী সমাধান পেশাদার ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো সরবরাহ বাড়লেও কমেনি গ্যাস সংকট: পাম্পগুলোতে দীর্ঘ সারি অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয়, উদযাপনের অপেক্ষায় শান্ত ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন ইরানের সেনাপ্রধান, দিলেন কঠোর হুঁশিয়ারি সৌদিতে নিলামে ৪ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি হলো বিরল সাদা বাজপাখির ছানা
আন্তর্জাতিক:
বিশ্বের দীর্ঘতম ১০ বিমানযাত্রার বর্তমান চিত্র ও প্রযুক্তিগত অগ্রগতি ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন ইরানের সেনাপ্রধান, দিলেন কঠোর হুঁশিয়ারি সৌদিতে নিলামে ৪ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি হলো বিরল সাদা বাজপাখির ছানা প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসর যাচ্ছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়া আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত
     
             

বীর মুক্তিযোদ্ধা ও পুলিশের সাবেক আইজিপি নুরুল আনোয়ার আর নেই

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক 

নুরুল আনোয়ার গলব্লাডার ক্যান্সার আক্রান্ত হয়ে গ্রীনরোডস্হ ল্যাবএইড ক্যান্সার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ ভোর ৪:০০ ঘটিকায় ইহলোক ত্যাগ করেন।বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ নুরুল আনোয়ার ১৯৫০ সালের ৩১ ডিসেম্বর – চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার বাড়বকুন্ডে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা বাংলাদেশ রেলওয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। তিনি ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে বঙ্গবন্ধুর রাজনীতির সাথে সরাসরি জড়িত ছিলেন। বঙ্গবন্ধুর ডাকে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ রণাঙ্গনের মুক্তিযোদ্ধা হিসাবে সরাসরি অংশগ্রহণ করেন। ১৯৭৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। চাকুরী জীবনে তিনি তৎকালীন গোপালগঞ্জ মহকুমার সর্বশেষ মহকুমা পুলিশ প্রশাসক ছিলেন। তাছাড়া, তিনি চুয়াডাঙ্গা, কিশোরগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া , রাঙামাটি সহ ৫ টি জেলায় পুলিশ সুপারের দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের প্রথম উপকমিশনার ছিলেন। কিশোরগঞ্জের পুলিশ সুপার হিসেবে ১৯৯০ সালে পাকুন্দিয়াতে কথিত পীর মতিউরের সন্ত্রাসী আস্তানা গুঁড়িয়ে দিয়ে বাংলাদেশে সর্বপ্রথম সন্ত্রাসী জঙ্গী দমনের নেতৃত্ব দেন।জনাব নুরুল আনোয়ার মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধুর একনিষ্ঠ ভক্ত হওয়ার কারণে ২০০৩ সালে ডিআইজি পদোন্নতির মাত্র একদিন পূর্বে তৎকালীন বিএনপি সরকার তাঁকে চাকুরী থেকে অপসারণ করে। পরবর্তীতে প্রশাসনিক ট্রাইব্যুনাল রায়ে তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাকরি ফিরে পেয়ে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত হন। ২০০৯ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠন করলে পিআরএল থাকা অবস্থায় জনাব নুরুল আনোয়ারকে পরবর্তীতে ভূতাপেক্ষ ভাবে পুলিশের সর্বোচ্চ পদ – আইজিপি পদে পদোন্নতি করেন। অবসরকালে তিনি দৈনিক “কালের কন্ঠ” সহ বিভিন্ন পত্রিকার একজন নিয়মিত কলামিস্ট ছিলেন। পত্রিকার পাশাপাশি তিনি বিভিন্ন টিভি চ্যানেলে নিরাপত্তা বিশ্শেষক হিসেবে নিয়মিত টক শোতে অংশগ্রহণ করতেন। তিনি একজন লেখক সমাজ , প্রশাসন ও ইতিহাস বিষয়ে তাঁর লেখা অনেকগুলো বই প্রকাশিত হয়। গলব্লাডার ক্যান্সার আক্রান্ত হয়ে গ্রীনরোডস্হ ল্যাবএইড ক্যান্সার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ ভোর ৪:০০ ঘটিকায় ইহলোক ত্যাগ করেন । তিনি স্ত্রী , এক পুত্র , এক কন্যা , প্রিয় স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন। তাঁর আপন ভাগনে জনাব আবু হেনা মোরশেদ জামান বর্তমানে ডাক ও টেলিযোগাযোগ সচিব হিসাবে কর্মরত।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page