২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে সুনামগঞ্জে সমাপনীদিনে ২১ জন বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>> বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৪ উপলক্ষে সুনামগঞ্জে সমাপনীদিনে চিত্রাংঙ্গণ,পথ শিশু এবং শ্রমজীবি শতাধিক শিশুদের নিয়ে কুইজ প্রতিযোগিতা এবং আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলা প্রশাসন ও শিশু একাডেমির যৌথ আয়োজনে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া।সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,ওয়ার্ল্ড ভিশনের সুনামগঞ্জ অঞ্চলের প্রোগ্রাম অফিসার উত্তম চক্রবর্তী,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ,আদিবাসি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাসুদ পারভেজ,ইসলামিক রিলিভ বাংলাদেশের প্রোগ্রাম অফিসার আব্দুল হামিদ,সাংবাদিক এড. খলিল রহমান,গানের প্রশিক্ষক সাংবাদিক শাহাব উদ্দিন আহমেদ,সাংবাদিক বুরহান উদ্দিন প্রমুখ।প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া বলেছেন,সংস্কৃতির রাজধানী খ্যাত এই হাওরের জেলা সুনামগঞ্জ। এই জেলায় হাছনরাজা,রাধারমণ,বাউলি সম্রাট শাহ আব্দুল করিম ও দূর্বিণশাহ”র মতো অনেক ক্ষণজন্মা শিল্পীরা জন্মাগ্রহন করেছেন বলেই তাদের অসংখ্য গান বর্হিবিশ্বে সুনামগঞ্জকে সমৃদ্ধ করেছেন।তিনি আরো বলেন, আজকের শিশুরাই আগামীদিনের ভবিষ্যৎ তাই বর্তমান প্রজন্মের শিশুরা তাদের লেখাপড়ার পাশাপাশি সুনামগঞ্জের ক্ষণজন্মা শিল্পীদের গানগুলো সঙ্গীত চর্চার মধ্যে দিয়ে বর্হিবিশে^ সুনামগঞ্জের সুনামকে আরো বেশী করে সমৃদ্ধ করতে তাদের অভিভাবকদের প্রতি আহবান জানান।গত ২৯ সেপ্টেম্বর বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহে শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল ওদের মধ্যে থেকে প্রতিযোগিতায় বিজয়ী ২১ জন পথ ও শ্রমজীবি শিশুকে আজকের সমাপণী অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়াসহ অতিথিবৃন্দরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page