১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কোম্পানীগঞ্জে দিনব্যাপী মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান, ৩ জনের কারাদণ্ড। আমরা শাসক হতে আসেনি সেবক হতে এসেছি- মুক্তিযুদ্ধ মন্ত্রী – আযম খান। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুুিুষ্ঠত “সাতকানিয়া-বাঁশখালীতে ভয়াবহ পরিস্থিতি” বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ,  চট্টগ্রামে বন্যায় মৎস্য ও কৃষিখাতে শতকোটি টাকার ক্ষতির আশঙ্কা ত্রানের প্রত্যাশা হাহাক ভুক্তভোগীরার, বন্যা পরিস্থিতির চরমে, বিদ্যুৎ ও সড়ক বন্ধ , চট্টগ্রামে ২২ মামলার আসামি ছিনতাই চক্রের মূলহোতা ‘বাদশা’ গ্রেপ্তার ভয়াবহ দুর্যোগেও হাটহাজারীতে গুলি ও কুপিয়ে একজনকে হত্যা, গ্রেফতার-১ ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উত্তরণ নাট্যগোষ্ঠীর নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে বৃষ্টিপাত কম হওয়াতে গত ২৪ ঘন্টায় ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,কিছুটা বেড়েছে সবগুলো নদ-নদীর পানি।
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

বিশ্বম্ভরপুরে ব্যবসায়ী আব্দুল হাইয়ের ১৯লাখ টাকা ছিনতাই,দোষীদের গ্রেফতারের দাবীতে চালবন পয়েন্টে মানবন্ধন অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি >>> সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার গোল চত্বর এলাকা থেকে উপজেলা বিএনপির ২য় যুগ্ম- আহবায়ক মোঃ আব্দুল হাই নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ১৯ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।বৃহস্পতিবার সকাল ১১ উপজেলার সলুকাবাদ ইউনিয়নবাসির আয়োজনে চালবন পয়েন্টে এ মানববন্ধন অনুষ্টিত হয়।এ সময় বক্তব্য রাখেন,ভূক্তভোগী ব্যবসায়ী মোঃ আব্দুল হাই,জেলা কৃষকদলের সদস্য মোঃ আব্দুল আজিজ মড়ল, জেলা শ্রমিকদলের সদস্য লতিবুর রহমান,বিশ্বম্ভরপুর উপজেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক মোঃ নবী হোসেন,উপজেলা বিএনপি নেতা মোঃ হাদিছ মিয়া,উপজেলা যুবদল নেতা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা জামায়াত নেতা মোঃ ইয়াছিন মিয়া,মোঃ রওশন আলী,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাসুক মিয়া,উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদদক মোঃ সাব্বির প্রমুখ।বক্তারা বলেন গত ২১ এপ্রিল রোজ সোমবার বিশ্বম্ভরপুর উপজেলা চত্বরে বাঘবেড় বাজার নিলামের জন্য উপজেলা বিএনপির ২য় যুগ্ম আহবায়ক সলুকাবাদ ইউপির ভাদেরটেক গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মোঃ আব্দুল হাইসহ তার আরো ৬/৭জন ব্যবসায়ীক পার্টনারের ১৯ লাখ টাকা নিয়ে যাওয়ার পথে দুপুর ১২ টায় পাশ্ববর্তী ফতেপুর ইউপির মুক্তিখলা মল্লিকপুর গ্রামের রনেল মিয়া, মনির মিয়া ও কবীর মিয়াসহ ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ চক্র ব্যবসায়ী আব্দুল হাইকে কিল ঘুষি মেরে তার সাথে থাকা ১৯ লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।আহত ও রক্তাক্ত ব্যবসায়ী আব্দুল হাইয়ের চিৎকারে আশপাশে থাকা শতাধিক লোকজন জড়ো হলে ও টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। তাৎক্ষনিক লোকজন ঘটনাস্থলে এসে আহত আব্দুল হাইকে নিয়ে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)কে প্রথমে মৌখিকভাবে অবহিত করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।ঘটনার দিন বিকেলে ব্যবসায়ী আব্দুল হাই বাদী হয়ে ছিনতাইকারী ফতেপুর ইউপির মুক্তিখলা মল্লিকপুর গ্রামের রনেল মিয়া,কবির মিয়া,মণির হোসেন গংদের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০/১৫জনকে আসামী করে বিশ্বম্ভরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্ত ঘটনার তিনদিন অতিবাহিত হলে পুলিশ মামলাটি আমলে না নেওয়াতে হতাশা ব্যক্ত করেন এবং অবিলম্বে তদন্ত সাপেক্ষে মামলাটি আমলে নিয়ে দোষীদের দ্রত গ্রেফতার করে আইনের আওতায়এনে কঠোর শাস্তির দাবী জানান।এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মুখলেছুর রহমান জানান,ঘটনার দিন উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বাঘভেড় বাজার নিলাম নিয়ে বিএনপির দু”পক্ষের মধ্যে কিছু ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সামনে বিষয়টি মিমাংসা করে দেয়া হয়। দুপুরে গোলচত্বরে নাকি পরে আবারো ধস্তাধস্তির ঘটনা ঘটে। তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করে টাকা ছিনতাইয়ের কোন সত্যতা পাওয়া যায়নি। তবে উভয়পক্ষই থানায় একে অপরের বিরুদ্ধে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ দায়ের করেছেন। টাকা ছিনিয়ে নেওয়ার যেহেতু ঘটনা ঘটেনি,তাই টাকা ছিনতাইযের অভিযোগগুলো সত্য না হওয়াতে মামলা এফআইআর করা সম্ভব হবে না বলে তিনি জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

কোম্পানীগঞ্জে দিনব্যাপী মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান, ৩ জনের কারাদণ্ড।
আমরা শাসক হতে আসেনি সেবক হতে এসেছি- মুক্তিযুদ্ধ মন্ত্রী – আযম খান।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুুিুষ্ঠত
“সাতকানিয়া-বাঁশখালীতে ভয়াবহ পরিস্থিতি” বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ, 
চট্টগ্রামে বন্যায় মৎস্য ও কৃষিখাতে শতকোটি টাকার ক্ষতির আশঙ্কা
ত্রানের প্রত্যাশা হাহাক ভুক্তভোগীরার, বন্যা পরিস্থিতির চরমে, বিদ্যুৎ ও সড়ক বন্ধ ,
চট্টগ্রামে ২২ মামলার আসামি ছিনতাই চক্রের মূলহোতা ‘বাদশা’ গ্রেপ্তার
ভয়াবহ দুর্যোগেও হাটহাজারীতে গুলি ও কুপিয়ে একজনকে হত্যা, গ্রেফতার-১

You cannot copy content of this page