২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

বিশিষ্ট শাস্ত্রীয় সংগীত শিল্পী ননী গোপাল আচার্য্য আর নেই, তাঁর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
বোয়ালখালীতে শনিবার ২২ জুলাই রাত ১.টা.৫মিনিটে বিশিষ্ট শাস্ত্রীয় সংগীত শিল্পী বোয়ালখালির কৃতি সন্তান ও বহুগুণে গুণান্বিত ওস্তাদ ননী গোপাল আচার্য্য শারীরিক অসুস্থ হয়ে তাঁর জন্মস্থান বোয়ালখালীর শাকপুরা গ্রামের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর তিনি স্ত্রী, তিন ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।তিনি ছিলেন একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র সংগীত বিভাগের প্রশিক্ষক। তাঁর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক ঢোলবাদক লোকশিল্পী শ্রী বাবুল জলদাস, প্রতিষ্ঠাতা ও পরিচালক শিল্পী ও সংগঠক শ্রী বিপ্লব জলদাস গভীর শোক প্রকাশ করেছেন।
আজ রবিবার সকালে এক শোকবার্তায় বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেত্রীবৃন্দ দেশের সাংস্কৃতিক অঙ্গনে এই মহান শিল্পীর অবদানের কথা উল্লেখ করে বলেন, এই গুণী শিল্পী তাঁর কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন। পরে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।তাঁর একজন শুভাকাঙ্ক্ষী অক্টোপ্যাড বাদক শিল্পী শিমুল আচার্য্য জানান তিনি ছিলেন বিভিন্ন প্রকার লোকজ বাদ্যযন্ত্র বাজানোতে পারদর্শী তাঁর মধ্যে ছিল হারমোনিয়াম, তবলা, মৃদঙ্গ, বাঁশের বাঁশী ইত্যাদী। জানা যায় চট্টগ্রাম তথা পশ্চিমবাংলায় তাঁর অনেক ছাত্র-ছাত্রী রয়েছেন। পরিবারের আক্ষেপ একজন গুণী সঙ্গীতশিল্পী হিসেবে তাঁর যে সম্মানটুকু পাওয়ার কথা ছিলো সেটা তিনি বেঁচে থাকতে পাননি। বিজ্ঞপ্তি

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page