৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

বিভাগীয় পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা,২০২৩ এর খুলনা বিভাগীয় পর্যায়ে শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক প্রতিযোগিতার পুরস্কার ও সনদপত্র বিতরণ আজ (রবিবার) বিকালে জিলা স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ।প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য ক্রীড়া ও সুস্থ সাংস্কৃতি চর্চা অপরিহার্য। তরুণদের সৃষ্টিশীল ও মননশীল করে গড়ে তুলতে হলে সামাজিক কর্মকান্ডে তাদের বেশি সম্পৃক্ত করা আবশ্যক। ভবিষ্যতে এই প্রজন্মই দেশকে উন্নয়নের অভীষ্ট লক্ষ্যে নিয়ে যেতে সক্ষম হবে। তিনি বলেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের শিক্ষা, জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। শিশুর অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে পিতা-মাতা, পরিবার ও সমাজের সকলের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমরা সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ব।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক। খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন। খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমি এই অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ী শিশুদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page