২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কক্সবাজারে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার মূলহোতা ৪ বছর পর গ্রেফতার ডেমরা থানা বিএনপি নেতার বোনের ইন্তেকাল জানাজা শেষে দাফন সম্পন্ন হাটহাজারীতে খাল খনন কার্যক্রম পরিদর্শন কৃষি পানি ও বন্যা ব্যবস্থাপনায় নতুন আশার বার্তা পটিয়ায় ভোর রাতে সড়ক দূঘর্টনায় আহত ২১ মানবকল্যাণ ও নৈতিক সমাজ গঠনে আত্মনিয়োগের আহ্বান শাহজাহান চৌধুরীর চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে চাপের মুখে স্বল্প আয়ের মানুষ চাটখিলে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত পটিয়ায় গরুচোর খ্যাতি জামাই ফারুকসহ ৪জন গ্রেপ্তার।জনমনে স্বস্তি। পানির অভাবে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে হাহাকার ৫ ইউনিটের ৪টিই বন্ধ সাতকানিয়ায় কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক সম্পন্ন
আন্তর্জাতিক:
লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু
     
             

বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে জগন্নাথপুরে আওয়ামীলীগের শান্তি সমাবেশে কেন্দ্রীয় নেতা আজিজুস সামাদ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

বিএনপি জামায়াতের নেতৃত্বে হরতাল ও অবরোধের নামে দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে এবং প্রধান বিচারপতির বাসায় হামলা ভাংচুর,পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা প্রতিবাদে সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারের উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত সুনামগঞ্জের জগন্নাথপুরে আওয়ামীলীগের আয়োজনে পৌরসভার ভবানিপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্য এবং জাতীয় চারনেতাসহ সকল শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল শেষে ভবানীপুর থেকে এক শান্তি মিছিল বের হয়ে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মধ্যবাজারে গিয়ে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ছালিক আহমদ পীর ও হাবিবুর রহমানের যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সদস্য ও সুনামগঞ্জ ৩ আসনের নৌকা মনোনয়ন প্রত্যাশী আজিজুস সামাদ আজাদ ডন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট শুক্কুর আলী, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাবু জয়দীপ সূত্রধর বিরেন্দ্র, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমেদ মুক্তা, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তনুজ কান্তি দে, বিশ^ম্ভরপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, জয়কলস ইউনিয়নের সাবেক চেয়াম্যান মাসুক আহমেদ, জগনাথপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি হামিদুর রহমান বাচ্চু, সুনামগঞ্জ জজ কোর্টের সাবেক এপিপি এডভোকেট বোরহান উদ্দিন দোলন,পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিদুর রহমান মজিদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ, শান্তিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন,জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক মুতাহের আলী,জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোতাাহের আলী, শান্তিগঞ্জের রাসেল আহমদ,টাইলা গ্রামের সাজিদুর রহমান,বকুল মিয়া পশ্চিম বীরগাও ইউপির সদস্য মছরু মিয়া,মাহিন মিয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৩ আসনের নৌকা মনোনয়ন প্রত্যাশী আজিজুস সামাদ আজাদ ডন বলেছেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে ত্রিশলাশ শহীদ ও দু”লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশটি। আর তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দীর্ঘ দেড় দশকে এশিয়া মহাদেশের মধ্যে সর্ব বৃহত্তম পদ্মাসেতুর মতো বিখ্যাত সেতু নির্মাণ,কর্ণফূলি নদীর তলদেশে বঙ্গবন্ধু ট্যানেল,ঢাকার হ্যালিপ্যাডে রেললাইন চালু,রাস্তাঘাটের ব্যাপক উন্নয়নসহ অসংখ্যা মেঘাপ্রকল্প বাস্তবায়ন করে বিশ্বে বাংলাদেশকে আজ একটি উন্নত ও সমৃদ্ধ উন্নয়নশীল দেশে পরিণত করেছেন। কিন্তু বিএনপি জামায়াত এই উন্নয়নমুখী সরকারকে হঠানোর জন্য দেশে হরতাল ও অবরোধের নামে যেভাবে জ্বালাও পুড়াও শুরু করেছে তাতে অর্থনীতির চাকাকে ধবংস করে দিয়েরেছ। কিন্তু দেশের মানুষকে সাথে নিয়ে ঐ সমস্ত অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে আবারো দেশের মানুষের ভালবাসা ও ভোটে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি দলীয় কোন্দাল ও ভেদাভেদ ভূলে আমাদের নেত্রীর নির্দেশ পালন করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অপশক্তির অপতৎপরতা মোকাবেলার মাধ্যমে আবারো আগামী নির্বাচনে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান। ##

সুনামগঞ্জ প্রতিনিধি
০৮-১১-২৩ ইং

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page