২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু তাহিরপুরে তিন সন্তানকে কীটনাশক পান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, তিন শিশুর মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

বিএনপির হরতালের বিরুদ্ধে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

বিএনপি জামায়াত জোট কর্তৃক মহাসমাবেশের নামে প্রধান বিচারপতির বাসায় হামলা ভাংচুর,পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা এবং মহিলা নেত্রীদের উপর হামলার প্রতিবাদে সারাদেশের ন্যায় সুনামগঞ্জে ও উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের আয়োজনে শহরের রমিজ বিপণীস্থ আওয়ামীলীগের কার্যালয়ের সামনে সরকারের উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নোমান বখত পলিনের সভাপতিত্বে ও দলের দপ্তর সম্পাদক এড.বিমান কান্তি রায় ও ত্রান বিষয়ক সম্পাদক সবুজ কান্তি দাসের যৌথ সঞ্চালনায় শান্তি সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি নাদের বখত,সহ সভাপতি ও তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল,যুগ্ম সাধারন সম্পাদক এড. নজরুল ইসলাম সেফু,সাংগঠনিক সম্পাদক শংক দাস,আসাদুজ্জামান সেন্টু,সদস্য ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আবুল কালাম,অমল চৌধুরী,সদস্য ও তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অমল কর,জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক কল্লোল তালুকদার চপল,বিশ^ম্ভরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বেনজির আহমেদ মানিক জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শুয়েব চৌধুরী,সাধারন সম্পাদক জুবের আহমেদ অপু ও তাহিরপুর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক রায়হান উদ্দিন রিপন প্রমুখ।

নেতৃবৃন্দরা বলেছেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ত্রিশলাশ শহীদ ও দু”লাখ মাবোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশটি। আর তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দীর্ঘ দেড় দশকে পদ্মাসেতুর মতো এশিয়া মহাদেশের মধ্যে বিখ্যাত সেতু নির্মাণ,কর্ণফূলি নদীর তলদেশে বঙ্গবন্ধু ট্যানেল,ঢাকার হ্যালিপ্যাডে রেললাইন চালু,রাস্তাঘাটের ব্যাপক উন্নয়নসহ অসংখ্যা মেঘাপ্রকল্প বাস্তবায়ন করে বিশ্বে বাংলাদেশকে আজ একটি উন্নত ও সমৃদ্ধ উন্নয়নশীল দেশে পরিণত করেছেন।

আজকে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বিএনপির নেতৃত্বে স্বাধীনতা বিরোধী জামায়াত শিবির দেশকে অস্থিতিশীল করতে আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টির অংশ হিসেবে শনিবার ঢাকায় মহাসমাবেশে প্রধান বিচারপতির বাসভবণে হামলা,আওয়ামীলীগের নেতাকর্মীদের উপর হামলা, এক পুলিশ সদস্যকে অমানবিকভাবে পিটিয়ে হত্যা পুলিশ হাসপাতালে অগ্নিসংযোগ এসব কিসের আলামত ভেবে দেখার প্রয়োজন রয়েছে। বক্তারা আরো বলেন,হিংস্রাত্মক কর্মকান্ড করে কিংবা হরতাল দিয়ে শেখ হাসিনার সরকারের পতন ঘটানো সম্ভব নয় দাবী করে আরো বলেন দেশের মানুষ আজ সুখে শান্তিতে বসবাস করছে,দেশে আজ কোন র্দূভিক্ষ নেই মানুষজন অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে না। এই সরকারের সাথে দেশের জনগন রয়েছে। কাজেই ধংসাত্মক কর্মকান্ড পরিহার করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে অংশগ্রহনের মাধ্যমে জনপ্রিয়তা যাচাইয়ের আহবান জানান তারা। ##

সুনামগঞ্জ প্রতিনিধি
২৯.১০.২০২৩

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page