১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন নগরকান্দায় চায়ের দোকানে অতর্কিত হামলা, হাতুড়ি ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত ১ শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের আলমপুর সরকারী পাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হলো দাওয়াতী উৎসব কাবাডি খেলা
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

বান্দরবান জেলা ছাত্রশিবিরের উদ্যোগে ‘জুলাই শহীদ স্মৃতি আন্তঃ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’-এর ফাইনাল অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বান্দরবান প্রতিনিধি >>> “সুস্থ দেহ, সুন্দর মন, দ্বীন কায়েমের আন্দোলন”—এই স্লোগানকে ধারণ করে বান্দরবান জেলা ছাত্রশিবিরের উদ্যোগে ‘জুলাই শহীদ স্মৃতি আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫’-এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৮ আগস্ট) বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বান্দরবান জেলা শাখার আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য বান্দরবান জেলা জামায়াতে ইসলামী’র ৩০০ নং আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি শাখার সভাপতি অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন, বান্দরবান জেলা ছাত্রশিবির সভাপতি শামসুদ্দিন তিবরী, জেলা সেক্রেটারি মো. মোস্তাক আহমেদসহ আরও অনেকে।বক্তারা বলেন, খেলাধুলা শরীর ও মনের সুস্থতা বজায় রাখার পাশাপাশি সমাজ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু বিনোদনের মাধ্যম নয়, জাতির ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতেও খেলাধুলার গুরুত্ব অপরিসীম।ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ আরও বলেন, শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই সংগঠনের মূল লক্ষ্য। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা সুস্থ দেহ, সুন্দর মন ও দৃঢ় দেশপ্রেম নিয়ে ভবিষ্যতে দেশের উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে।

বিজয়ীদের উদ্দেশে বক্তারা আরও বলেন—
“আজকের চ্যাম্পিয়নরা শুধু আজকের নয়, আগামীরও নেতৃত্ব দেবে। তাদের অধ্যবসায় ও আন্তরিকতা ভবিষ্যতের সাফল্যের পথ তৈরি করবে।”শেষে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়, যেন তারা খেলাধুলার পাশাপাশি শিক্ষা, নৈতিকতা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সমাজ ও জাতির কল্যাণে কাজ করে।ফাইনাল খেলায় মুখোমুখি হয় বান্দরবান পৌরসভা ছাত্রশিবির একাদশ বনাম বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা ছাত্রশিবির একাদশ। নির্ধারিত সময় গোলশূন্য ড্র হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা দল পৌরসভা একাদশকে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।খেলা শেষে অতিথিরা বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার-আপ ট্রফি ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page