৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বাঁশখালীতে বন্যা পরিস্থিতির চরম অবনতি, লক্ষাধিক মানুষ পানিবন্দি, যোগাযোগ বিচ্ছিন্ন চট্টগ্রামের চাঞ্চল্যকর শিশু ইরা হত্যা, ধর্ষক-খুনি বাবু শেখের মৃত্যুদণ্ড সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: গত ২৪ ঘন্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,বাড়ছে সবগুলো নদ-নদীর পানি ভারী বৃষ্টিতে বান্দরবানে বন্যা ও পাহাড়ধস: জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত প্রবাসে কৃতিত্বের স্বীকৃতি পেলেন কুমিল্লা দেবিদ্বারের কৃতি সন্তান, ইরাক প্রবাসী মোঃ জাহাঙ্গীর আলম সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, অভিযুক্ত যুবক গ্রেফতার টানা চতুর্থ দিনের বৃষ্টিতে কার্যত অচল চট্টগ্রামঃ পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা, সারাদেশে অতিভারী বর্ষনের আভাস ফরিদপুরে মামা-ভাগিনার মৃত্যুর তদন্ত ঝুলে এক বছর, আদালতে ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: হু হু করে বাড়ছে নদ-নদীর পানি,নীচু এলাকার মানুষদের সতর্কতা প্রদান অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

বান্দরবানে শহীদ জিয়া স্মৃতি সংসদের কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বান্দরবান প্রতিনিধি >>> বান্দরবানের জেলা সদরের পৌর এলাকার আর্মি পাড়া ৬ নম্বর ওয়ার্ডে বিএনপির অঙ্গসংগঠন শহীদ জিয়া স্মৃতি সংসদের জেলা কার্যালয়ে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।রবিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়দের বরাতে জানা যায়, ওই রাতে দুইটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক এসে হঠাৎ শহীদ জিয়া স্মৃতি সংসদের অফিসের দরজা ইট দিয়ে ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় একটি ককটেল বিস্ফোরণের শব্দও শোনা যায়।অফিসের সামনের দোকানদার মো. রিয়াদ জানান, রাত ৩টার দিকে তার দোকানের বাহির থেকে তালা লাগানো হয়। ভাঙচুরের শব্দ শুনে তিনি ঘুম থেকে জেগে উঠলেও হামলাকারীদের চিনতে পারেননি।হামলাকারীরা অফিসের দেয়ালে টানানো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর করে।এ ছাড়া অফিসের মূল্যবান আসবাবপত্র, টেবিল, চেয়ার, টেলিভিশনসহ অন্যান্য সামগ্রীও ভেঙে তছনছ করে পালিয়ে যায়।ঘটনার পর সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন তুষার, যুগ্ম আহ্বায়ক মুজিবর রশীদ, সদস্য চনু মংসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ।জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন তুষার বলেন, “কিছুদিন আগেও জেলা সদরের কালাঘাটা এলাকায় বিএনপির অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছিল। আজ শহীদ জিয়া স্মৃতি সংসদের কার্যালয়েও একই ঘটনা ঘটলো। কালাঘাটা অফিসে হামলার ঘটনায় মামলা হয়েছে, কিন্তু পুলিশ আজও দোষীদের আইনের আওতায় আনতে পারেনি। আমরা আতঙ্কে রয়েছি—যেকোনো সময় আমাদের ওপর আরও হামলা হতে পারে।”তিনি আরও বলেন, “আমরা আইন হাতে তুলে নেব না। প্রশাসনের কাছে অনুরোধ—অচিরেই দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।”এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে বান্দরবান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. ফরহাদ সরদার জানান, “বান্দরবান একটি সম্প্রীতির জেলা। এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা কাম্য নয়। এর আগে বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে, তা তদন্তাধীন রয়েছে। আজকের ঘটনায় আমরা আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করবো। যেই হোক, তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনা হবে।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বলছেন, আওয়ামী লীগের দুর্বৃত্তরা রাতের আঁধারে প্রতিহিংসার বশবর্তী হয়ে এই হামলা চালিয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময় এই কার্যালয়টি বঙ্গবন্ধু স্মৃতি সংসদ হিসেবে ব্যবহৃত হতো। ৫ আগস্ট সরকার পতনের পর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা এটির নিয়ন্ত্রণ নেয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বাঁশখালীতে বন্যা পরিস্থিতির চরম অবনতি, লক্ষাধিক মানুষ পানিবন্দি, যোগাযোগ বিচ্ছিন্ন
চট্টগ্রামের চাঞ্চল্যকর শিশু ইরা হত্যা, ধর্ষক-খুনি বাবু শেখের মৃত্যুদণ্ড
সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: গত ২৪ ঘন্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,বাড়ছে সবগুলো নদ-নদীর পানি
ভারী বৃষ্টিতে বান্দরবানে বন্যা ও পাহাড়ধস: জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত
প্রবাসে কৃতিত্বের স্বীকৃতি পেলেন কুমিল্লা দেবিদ্বারের কৃতি সন্তান, ইরাক প্রবাসী মোঃ জাহাঙ্গীর আলম
সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, অভিযুক্ত যুবক গ্রেফতার
টানা চতুর্থ দিনের বৃষ্টিতে কার্যত অচল চট্টগ্রামঃ পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা, সারাদেশে অতিভারী বর্ষনের আভাস
ফরিদপুরে মামা-ভাগিনার মৃত্যুর তদন্ত ঝুলে এক বছর, আদালতে ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার

You cannot copy content of this page