১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

বান্দরবানে ‘দৈনিক নীলগিরি’র যাত্রা শুরু,উদ্বোধন করেন,পার্বত্য উপদেষ্টা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সোহেল রানা, বান্দরবান প্রতিনিধি >>> “আমার দেশ, আমার অহংকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান থেকে ‘দৈনিক নীলগিরি’ নামে একটি নতুন দৈনিক পত্রিকার শুভ সূচনা হয়েছে।রবিবার (২৫ মে) সকালে বান্দরবান প্রেসক্লাবের হলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পত্রিকাটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি পত্রিকাটির সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও শুভকামনা জানান এবং আশাবাদ ব্যক্ত করেন যে, ‘দৈনিক নীলগিরি’ দেশের উন্নয়ন ও জাতির অগ্রযাত্রার চিত্র তুলে ধরবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি। কেক কেটে তিনি ‘দৈনিক নীলগিরি’র যাত্রা উপলক্ষে শুভকামনা জানান।বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করতে হবে। সাংবাদিকরা সমাজের আয়না—তাদের লেখনিতে যেমন উন্নয়নের চিত্র উঠে আসে, তেমনি অসঙ্গতিগুলোর প্রতিফলন ঘটে, যা প্রশাসনকে ব্যবস্থা নিতে সহায়তা করে।”অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার বলেন, “সাংবাদিকতা ও পুলিশের দায়িত্বের মাঝে অনেক মিল রয়েছে। যেমন পুলিশ তথ্য অনুসন্ধান করে তদন্ত করে, তেমনি সাংবাদিকরাও তথ্য সংগ্রহ করে সত্য যাচাই করে তা জনগণের সামনে উপস্থাপন করে।”তিনি আরও বলেন, “নির্ভুল ও সত্য তথ্য প্রকাশের পাশাপাশি অপসাংবাদিকতা প্রতিরোধে সাংবাদিকদের সোচ্চার হতে হবে।”অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, জেলা তথ্য কর্মকর্তা মিজানুর রহমান, বাংলাদেশ বেতারের বান্দরবান আঞ্চলিক পরিচালক এস. এম. মোস্তফা সরোয়ার, ‘দৈনিক নীলগিরি’র সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মোজাম্মেল হক লিটন, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page