১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বাঁশখালীতে বন্যা পরিস্থিতির চরম অবনতি, লক্ষাধিক মানুষ পানিবন্দি, যোগাযোগ বিচ্ছিন্ন চট্টগ্রামের চাঞ্চল্যকর শিশু ইরা হত্যা, ধর্ষক-খুনি বাবু শেখের মৃত্যুদণ্ড সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: গত ২৪ ঘন্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,বাড়ছে সবগুলো নদ-নদীর পানি ভারী বৃষ্টিতে বান্দরবানে বন্যা ও পাহাড়ধস: জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত প্রবাসে কৃতিত্বের স্বীকৃতি পেলেন কুমিল্লা দেবিদ্বারের কৃতি সন্তান, ইরাক প্রবাসী মোঃ জাহাঙ্গীর আলম সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, অভিযুক্ত যুবক গ্রেফতার টানা চতুর্থ দিনের বৃষ্টিতে কার্যত অচল চট্টগ্রামঃ পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা, সারাদেশে অতিভারী বর্ষনের আভাস ফরিদপুরে মামা-ভাগিনার মৃত্যুর তদন্ত ঝুলে এক বছর, আদালতে ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: হু হু করে বাড়ছে নদ-নদীর পানি,নীচু এলাকার মানুষদের সতর্কতা প্রদান অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

বান্দরবানে জেলা মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন, নির্বাচন সময়মতোই হবে: ধর্ম উপদেষ্টা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সোহেল রানা, বান্দরবান প্রতিনিধি >>> বান্দরবানের মেঘলায় বান্দরবান জেলা মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।এ উপলক্ষে শনিবার (৫ জুলাই) সকালে মেঘলা পর্যটন কমপ্লেক্স এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “জাতীয় নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে—এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সরকার এ বিষয়ে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। বিভ্রান্তিমূলক অপপ্রচারে কান দেওয়ার কোন প্রয়োজন নেই ।তিনি আরও বলেন, “ইসলামিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে মসজিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধর্মীয় ও নৈতিক শিক্ষার বিস্তারে মসজিদ কেন্দ্রিক কার্যক্রমকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইতোমধ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।ধর্ম উপদেষ্টা জানান, প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে  এই মডেল মসজিদ এখন স্থানীয় জনগণের দায়িত্ব—এটি সঠিক ভাবে পরিচালনা করা এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের মাধ্যমে জীবন্ত রাখা। তিনি আরো বলেন,  মসজিদ শুধু নামাজের স্থান নয়, এটি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশের কেন্দ্র। নিয়মিত নামাজ মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি। এছাড়াও উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান, প্রকল্প পরিচালক শহিদুল আলম, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এবং পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার । স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীগণ ও গণমাধ্যম কর্মী  স্থানীয় ব্যক্তিত্ববৃন্দ উপস্থিত ছিল ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বাঁশখালীতে বন্যা পরিস্থিতির চরম অবনতি, লক্ষাধিক মানুষ পানিবন্দি, যোগাযোগ বিচ্ছিন্ন
চট্টগ্রামের চাঞ্চল্যকর শিশু ইরা হত্যা, ধর্ষক-খুনি বাবু শেখের মৃত্যুদণ্ড
সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: গত ২৪ ঘন্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,বাড়ছে সবগুলো নদ-নদীর পানি
ভারী বৃষ্টিতে বান্দরবানে বন্যা ও পাহাড়ধস: জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত
প্রবাসে কৃতিত্বের স্বীকৃতি পেলেন কুমিল্লা দেবিদ্বারের কৃতি সন্তান, ইরাক প্রবাসী মোঃ জাহাঙ্গীর আলম
সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, অভিযুক্ত যুবক গ্রেফতার
টানা চতুর্থ দিনের বৃষ্টিতে কার্যত অচল চট্টগ্রামঃ পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা, সারাদেশে অতিভারী বর্ষনের আভাস
ফরিদপুরে মামা-ভাগিনার মৃত্যুর তদন্ত ঝুলে এক বছর, আদালতে ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার

You cannot copy content of this page