১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় এন.এ. চৌধুরী স্কুলে কিশোর গ্যাং ও ইভটিজিং বিরোধী র‍্যালি সারাদেশে বইছে নির্বাচনী হাওয়া এস এম. জহিরুল ইসলামন সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

বান্দরবানে ক্ষুদে বিজ্ঞানীদের প্রকল্প প্রদর্শনী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সোহেল রানা,বান্দরবান প্রতিনিধি >>> “কৌতূহল থেকে উদ্ভাবন”—এই স্লোগানকে সামনে রেখে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে অনুষ্ঠিত হলো ক্ষুদে বিজ্ঞানীদের প্রকল্প প্রদর্শনী।রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী আয়োজিত এই বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী ভাবনা ও দক্ষতার পরিচয় দেয় নানা প্রকল্প উপস্থাপনার মাধ্যমে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ শাহজাহান সিরাজ ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস মোশফেকা মোজাম্মেল সিথি।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “এই আয়োজনের মূল লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তোলা, তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো এবং উদ্ভাবনী চিন্তাশক্তিকে উৎসাহিত করা।” তিনি প্রদর্শনী ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পের প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞানচর্চায় আরও অগ্রসর হওয়ার আহ্বান জানান।অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ শাহজাহান সিরাজ ভূঁইয়া বলেন, “বিজ্ঞান শিক্ষাকে আরও অর্থবহ ও যুগোপযোগী করে তোলাই আমাদের লক্ষ্য। আজকের ক্ষুদে বিজ্ঞানীরাই আগামী দিনে দেশের প্রযুক্তি ও উন্নয়নের নেতৃত্ব দেবে।”বিজ্ঞান মেলায় মোট ১৩৯টি প্রকল্প উপস্থাপন করে ৬৯০ জন শিক্ষার্থী। বান্দরবানের আরও ৫টি শিক্ষা প্রতিষ্ঠানও এ আয়োজনে অংশ নেয়। প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে ছিল—রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন ব্যবস্থা, শক্তির অপচয় রোধে উদ্ভাবনী প্রযুক্তি, বর্জ্য রিসাইক্লিং ব্যবস্থা, গ্যাস লিকেজ শনাক্তকরণ যন্ত্র, স্বয়ংক্রিয় অগ্নিনিয়ন্ত্রণ প্রযুক্তি প্রভৃতি। বিশেষ করে রোবটিক্স ও এআই-ভিত্তিক প্রকল্পগুলো দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে।প্রথম থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ‘ক্ষুদে বিজ্ঞানী কর্নার’ মেলার বাড়তি আকর্ষণ ছিল। শিশুদের সরল উপস্থাপনায় ফুটে ওঠে বৈজ্ঞানিক ভাবনার প্রাথমিক রূপ।অনুষ্ঠান শেষে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত প্রকল্পগুলোকে পুরস্কৃত করা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানিয়ে দিনব্যাপী এ বিজ্ঞান উৎসবের পরিসমাপ্তি ঘটে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page