১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন পটিয়ায় জগন্নাথ ধামের পূজা মন্ডপে মা দূর্গার মুখ ২০ফুট উপরে।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা প্রদান করেন সংসদ সদস্য সাচিং প্রু জেরী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সোহেল রানা,বান্দরবান প্রতিনিধি >>> বান্দরবান পৌর এলাকার উজানী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১টায় তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ব্যক্তিগত তহবিল থেকে নগদ সহায়তা প্রদান করেন।স্থানীয় বাসিন্দা ও বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, সোমবার (২ মার্চ) ভোররাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উজানী পাড়ায় হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরবাড়িতে ছড়িয়ে পড়ে। ভয়াবহ এ ঘটনায় ৬টি বসতঘর ও ২টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের আসবাবপত্র, মালামাল ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন।সংবাদ পেয়ে সংসদ সদস্য সাচিং প্রু জেরী মঙ্গলবার সকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের দুঃখ-কষ্টের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সান্ত্বনা প্রদান করেন। এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবার ও ২ জন দোকান মালিককে ব্যক্তিগতভাবে প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা করে সহায়তা দেন।সহায়তা প্রদান করেন।ওর তিনি বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বা আকস্মিক বিপদে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব। আমি সবসময় বান্দরবানের মানুষের পাশে ছিলাম এবং থাকবো।তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করা হবে।স্থানীয়রা জানান, আগুন লাগার পর অনেকেই কিছুই রক্ষা করতে পারেননি। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।এদিকে, স্থানীয় বাসিন্দারা দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানিয়েছেন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page