২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

বাঘা মডেল প্রেস ক্লাবের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বাঘা (রাজশাহী )প্রতিনিধি:

রাজশাহীর বাঘা উপজেলার স্বনামধন্য সাংবাদিক সংগঠন বাঘা মডেল প্রেস ক্লাবের পক্ষ থেকে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) বেলা ১১ টায় বঙ্গবন্ধু চত্বর এলাকায় প্রেসক্লাবের কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ করা হয়।প্রেসক্লাবের সভাপতি, দৈনিক আমাদের সময় বাঘা উপজেলা প্রতিনিধি শাহানুর আলম বাবু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দৈনিক মানবকণ্ঠের উপজেলা প্রতিনিধি হাবিল উদ্দিনের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ করা হয়।এ সময় সভাপতি শাহানুর আলম বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব । মানুষ মানুষের জন্য। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত, গরিব দুঃখী,সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য প্রত্যেক স্বাবলম্বী ব্যক্তির কাজ করা উচিত।শীতবস্ত্র বিতরণকালে আরও উপস্থিত ছিলেন, বাঘা মডেল প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইলিয়াস আহমেদসহ অন‍্যান‍্য সদস‍্যবৃন্দ।
উক্ত বিতরণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় দুই শত জন দুস্থ, অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল বিতরণ করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page