১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

বাঘায় মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মো জিল্লুর রহমান খান রিপন বাঘা উপজেলা প্রতিনিধি

রাজশাহীর বাঘায় আগামী ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৯ নভেম্বর)উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনিক হল রুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় মূল্যবান মতামত উপস্থাপন করে বক্তব্য প্রদান করেন, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল আহমেদ , মাধ্যমিক শিক্ষা অফিসার আফম হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও বাঘা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা খাতুন লতা, বাঘা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সবুজ রানা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রয়েজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আজিজুল আলম, বীর মুক্তিযোদ্ধা জুনাব আলী, বাঘা মহিলা কলেজের অধ্যক্ষ নছীম উদ্দিন, বাঘা শাহদৌলা সরকারি কলেজের প্রভাষক সুখী পান্ডে, বাঘা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিয়া প্রমুখ।

সভায় স্মৃতিচারণ বক্তব্যে বক্তারা বলেন,নয় মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকায় পাকিস্তানি বাহিনীর প্রায় ৯১,৬৩৪ সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এর ফলে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এরপর থেকেই বিজয় দিবস বাংলাদেশে বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র পালন করা হয়। প্রতি বছর ১৬ ডিসেম্বর তারিখে বাংলাদেশে দিনটি বিশেষভাবে পালিত হয়। ১৯৭২ সালের ২২ জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে দিনটিকে বাংলাদেশে জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয় এবং সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়।সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন,যেহেতু নির্বাচনের বছর সেহেতু সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বজায় রেখে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালন করতে হবে। এ ব্যাপারে তিনি সবার সহযোগিতা কামনা করেন।সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ভিডিপি অফিসার মিলন কুমার দাস, প্রাথমিক শিক্ষা অফিসার মামুনুর রহমান, বাঘা পৌরসভার নির্বাহী অফিসার রবিউল ইসলাম, বাঘা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দেওয়ান, বাঘা রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল ইসলাম, বাঘা মডেল প্রেস ক্লাবের সভাপতি শাহানুর আলম বাবু, বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগনসহ সুধীজন।

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ
চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১ 
পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন
সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড
কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা

You cannot copy content of this page