২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

বাঘায় ভ্রাম্যমান আদালতের অভিযানেও বন্ধ হচ্ছেনা পুকুর খনন, চলছে রাতের আঁধারে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিনিধিঃ

রাজশাহীর বাঘায় একাধিক এলাকায় চলছে পুকুর খনন। শুরুরদিকে এ সকল পুকুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। তাতেও বন্ধ হয়নি পুকুর খনন। প্রশাসন কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে এক শ্রেণীর অসাধু ব্যাক্তিরা হরহামেশাই করে যাচ্ছে এ সকল পুকুরের খনন কাজ।বর্তমান সময়ে উপজেলা জুড়ে একযোগে তিনটি পুকুরের খনন কাজ চলমান রয়েছে । খনন কাজ চলমান থাকা ২টি পুকুরে উপজেলার সহকারী কমিশনার ভূমি ও সহকারী নির্বাহী ম্যাজিসট্রেট জুয়েল রানা পৃথক পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। অপর আরেকটি পুকুরে এক জনকে ৬ মাসের কারাদণ্ড দেন ম্যাজিসট্রেট হয়।জানা যায়, তুলশীপুর এলাকার বাবুল হাজীর বলিহার ও আড়পাড়ার মাঝামাঝি বিলে ৫ বিঘা জমিতে বড় বড় আমের গাছ কেটে পুকুর খনন করা হচ্ছে। অনুমোদনহীন ভাবে উক্ত পুকুর খননের দায়ে সাহাবুল সরকার নামের এক ব্যাক্তিকে গত (২২ ডিসেম্বর) ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারদন্ড দেওয়া হয়। এ ঘটনার ১দিন পর থেকে প্রতিদিন রাত ১২টায় শুরু করে সকাল ৬টা পর্যন্ত খনন করা হচ্ছে ওই পুকুর। সরেজমিনে গিয়ে দেখা যায়, পুকুর খনন যন্ত্র (ভেকু) মেশিন অচল হিসাবে একটি সামনে রাখা হলেও আরেকটি সচল ভেকু ওই পুকুরের পশ্চিমে লুকিয়ে রাখা হয়।এর আগে বাউসা বিষ্টমন্ডলের বাজারের উত্তর পাশের হেলাল উদ্দিনের ৫ বিঘা ফসলি জমিতে পুকুর খনন করা হয়। উক্ত পুকুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এর পরে ওই পুকুরের খনন কাজ সম্পন্ন করা হয়েছে। অপরদিকে বাঘা উপজেলা পশুসম্পদ অফিসের পাশে প্রকাশ্যে একটি পুকুর খনন চলছে। প্রশাসন নিরব ভূমিকায় রয়েছে।বাউসা কাচারি পাড়া মসজিদ সংলগ্ন জনাব আলীর ছেলে সান্টু,ফারুক সাইফুল ও জামাতা বাবলুর অংশীদারী জমিতে চলছে পুকুর খনন। এ বিষয়ে জনাব আলীর স্ত্রী জানান,আগেরই ১০ কাঠা জমি তে পুকুর ছিলো, এর সাথে আরও ১০ কাঠা জমি কেটে ১বিঘা পুকুর কেটে মাটি বিক্রি করবে। আর তিন বছর মাছ চাষ করবে মর্মে বাউসা মিয়া পাড়া এলাকার খলিল নামের এক ব্যাক্তিকে দেওয়া হয়েছে। এ বিষয়ে খলিল মুঠোফোনে বলেন,পুরাতন পুকুর সংস্কারের কাজ করা হচ্ছে।স্থানীয়রা জানান, প্রসাশনের নিষেধাজ্ঞা অমান্য করে কিভাবে সম্ভব অবৈধ পুকুর খনন? এই অসাধু মহলের খুঁটির জোর কোথায়? যদি হরহামেশাই পুকুর খনন করা হয় তবে কিইবা প্রয়োজন এমন নাটকীয় ভ্রাম্যমান আদালতের? এই পুকুর খননে একদিকে যেমন নষ্ট হচ্ছে সরকারি রাস্তা, অন্যদিকে প্রতিবছর বর্ষায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা।এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি ও সহকারী নির্বাহী ম্যাজিসট্রেট জুয়েল রানা মুঠোফোনে বলেন, ভ্রাম্যমান আদালত পরিচালনার পরেও পুকুর খনন বন্ধ না হওয়ার বিষয়ে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ
পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন
সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড
কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা
রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প

You cannot copy content of this page