১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ডলারে বেতন ও নিরাপদ রেমিট্যান্স নিশ্চিতে কোকা-কোলা মালদ্বীপের প্রধান নির্বাহীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক চাটখিল দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা এবং মেডিকেল ক্লাস চালুর দাবিতে দশমতম দিন ধরে রাস্তা অবরোধ চলছে সাতকানিয়ায় আওয়ামী লীগ সমর্থককে গুলি ও কুপিয়ে জখম: গ্রেপ্তার ১ চট্টগ্রাম সিটির ২২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা ধানসিঁড়ি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসক! প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস টেকনাফের গহীন পাহাড়ে যৌথ অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার পটিয়ায় পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৩। বিদ্যুৎ বিলের তীব্র ঝাঁকুনি: হাটহাজারীতে ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক, ক্ষোভ তুঙ্গে
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

বাঘায় প্রকাশ্য দিবালোকে কসাইয়ের হাতে কসাই খুন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবুল হাশেম রাজশাহী ব‍্যুরোচীফঃ

রাজশাহীর বাঘায় প্রকাশ্য দিবালোকে এক কসাইয়ের হাতে অপর কসাই খুন হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) আনুমানিক সকাল ৯টার দিকে উপজেলার আড়ানী পৌর বাজারে এ ঘটনা ঘটে।জানা যায়, আড়ানী পিয়াদাপাড়া গ্রামের বক্সো আলীর ছেলে মিজানুর রহমান খোকন এবং রহিম উদ্দিনের ছেলে মামুন (৩২)। পেশায় তারা উভয়ই কশাই। মাংস বিক্রির উদ্দেশ্যে শনিবার সাপ্তাহিক বাজারের দিন সকালে তারা বাজারে আসে। আনুমানিক সকাল ৯টার দিকে এক ক্রেতার কাছে মাংস বিক্রিকে কেন্দ্র করে তাদের মধ্যে ব্যাপক কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে খোকন মামুনকে ছুরি দিয়ে আঘাত করে। এ সময় মামুন কে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মেডিকেলে নেওয়ার পথে মামুনের মৃত্যু হয়।স্থানীয় সুত্রে জানা যায়, পারিবারিক ভাবে মামুন ও খোকন সম্পর্কে আপন মামাতো- ফুপাতো ভাই। একে অপরের সাথে সাথে পূর্ব শত্রুতা ছিল। প্রতিহিংসা বশত মামুন মাংস কম দামে বিক্রি করে। এতে ক্ষিপ্ত হয়ে খোকন তার হাতে থাকা ছুরি দিয়ে আঘাত করলে মামুনের মৃত্যু হয়। তবে পূর্ব শত্রুতার জের ধরেই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীর ধারনা।এই বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page