৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন আটক পুঠিয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে বিদায় ও বরণ সংবর্ধনা শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস চট্টগ্রাম প্রতিদিন -এর সংবাদের তীব্র প্রতিবাদ জামায়াত নেতার চট্টগ্রামের ডিসি’র সাথে টিভি সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ চাটখিলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর মাদক কারবারীদের সংঘবদ্ধ হামলা, থানায় মামলা
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

বাগেরহাট -৩ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার’র মতবিনিময়

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম ইদ্রিস ইমন, মোংলা (বাগেরহাট):

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোংলা রামপাল বাগেরহাট-৩ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী, আওয়ামীলীগ নেতা বীরমুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার বাংলাদেশ আওয়ামীলীগের স্থানীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন।শনিবার (২২ জুলাই) সকল ১১ টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় নিজেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রার্থী হিসেবে প্রত্যাসা করেছেন। তিনি বলেন, আমি আমার মাতৃতুল্য নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাইব। আমাকে যদি দলীয় মনোনয়ন দেওয়া হয়, তাহলে অতীতের সকল রেকর্ড ভেঙে এই আসনে বিপুল ভোটে নৌকার বিজয় সুনিশ্চিত হবে। আর যদি কোন কারণে আমাকে মনোনয়ন না দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হয়, তাহলেও আমি দলের পক্ষে সবাইকে নিয়ে কাজ করবো।সাংবাদিকদের প্রশ্নের জবাবে বীরমুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ-প্রাচীন রাজনৈতিক দল। এখানে এমপি হওয়ার মতো অনেক যোগ্য লোক রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদে জনগণের পক্ষে কথা বলতে পারবে এমন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে মনোনয়ন দিলে, দল এবং দেশের মানুষের পাশাপাশি তৃণমূলের কর্মীরা মূল্যায়িত হবে।
মতবিনিময় সভায় বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে ধারাবাহিক উন্নয়নের চিত্র তুলে তিনি বলেন, আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা বিশ্বের ক্ষমতাধর নেতাদের মধ্যে অন্যতম। বঙ্গবন্ধু কন্যার ডায়নামিক নেতৃত্বে দেশ আজ মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইনশাল্লাহ আওয়ামী লীগ জনগণের রায় নিয়ে পুনরায় ক্ষমতায় আসবে এবং তখন বাংলাদেশ একটি উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হবে।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন,উপজেলা কৃষক লীগের সভাপতি শাহজাহান সিদ্দিকী, সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ মন্ডল, সুন্দর বন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকরাম ইজারাদার,মিঠাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল, বুড়িগঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস,সহ উপজেলার কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি
শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর
নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা
ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন আটক
পুঠিয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে বিদায় ও বরণ সংবর্ধনা
শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস
চট্টগ্রাম প্রতিদিন -এর সংবাদের তীব্র প্রতিবাদ জামায়াত নেতার
চট্টগ্রামের ডিসি’র সাথে টিভি সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

You cannot copy content of this page