২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় গভীর রাতে মাদরাসায় তাণ্ডব, রক্তাক্ত এতিম শিশুরা মরজাল ইউপি নির্বাচন: ভোটারদের পছন্দের শীর্ষে আমজাদ হোসেন কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী মিরপুরে পটুয়াখালী পুলিশের ঝটিকা অভিযান: ২০ লাখ টাকার সাজাপ্রাপ্ত আসামি স্বপন গ্রেফতার। সুনামগঞ্জের জাহাঙ্গীরনগরে এক ইয়াবা ব্যবসায়ীকে জনতা ইয়াবাসহ আটক করে,কামড়ে একজন আহত এমপি শাহজাহানকে গুলির হুমকি হোতা পিএস পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন। ফলের স্বাদ ও গুণগত মান রক্ষায় জোর চট্টগ্রামের ডিসির
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

বাগেরহাটে ২৬ প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম ইদ্রিস ইমন, মোংলা (বাগেরহাট) :

বাগেরহাটের চারটি আসনে ২৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাঃ খালিদ হোসেন। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এসময় বাগেরহাট-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী উপমন্ত্রী হাবিবুন নাহার, ৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক ছাত্র্র নেতা এইচ এম বদিউজ্জামান সোহাগসহ প্রতীক প্রাপ্ত প্রার্থী, প্রার্থীদের প্রতিনিধি ও সমর্থকগণ উপস্থিত ছিলেন। এদিন বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) আসনে ৬ জন প্রতিদ্বন্দী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে আওয়ামী লীগের শেখ হেলাল উদ্দিন এমপিকে নৌকা, জাতীয় পার্টির মোঃ কামরুজ্জামানকে লাঙ্গল, তৃনমূল বিএনপির মাহফুজুর রহমান সোনালী আঁশ, বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট (বিএনএম)-এর মোঃ মঞ্জুর হোসেন শিকদার নোঙ্গর, ন্যাশনাল পিপলস পার্টির বাসুদেব গুহ আম, বাংলাদেশ কংগ্রেস-এর আতাউর রহমান আতিকী ডাব প্রতিক পেয়েছেন।বাগেরহাট-২ (কচুয়া-বাগেরহাট সদর) আসনে ৬ জন প্রতিদ্বন্দী প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের শেখ তন্ময় এমপি নৌকা, জাতীয় পার্টির হাজরা সহিদুল ইসলাম লাঙ্গল, জাকের পার্টির খান আরিফুর রহমান গোলাপফুল, বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট (বিএনএম)-এর সোলায়মান শিকদার নোঙ্গর, তৃনমূল বিএনপির মরিয়ম সুলতানা, সোনালী আঁশ ও স্বতন্ত্র প্রার্থী এসএম আজমল হোসেন ঈগল প্রতীক পেয়েছেন।বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে ৭জন প্রতিদ্বন্দী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি নৌকা, জাতীয় পার্টির মোঃ মনিরুজ্জামান মনি লাঙ্গল, জাসদের শেখ নুরুজ্জামান মাসুম মশাল, বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট (বিএনএমম)-এর সুব্রত মন্ডল নোঙ্গর, বাংলাদেশ কংগ্রেসের মফিজুল ইসলাম গাজী ডাব, তৃনমূল বিএনপির মিঃ ম্যানুয়েল সরকার সোনালী আঁশ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার ঈগল প্রতীক পেয়েছেন।বাগেরহাট-৪ মোরেলগঞ্জ-শরণখোলা আসনে ৭জন প্রতিদ্বন্দী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের এইচ এম বদিউজ্জামান সোহাগ নৌকা, জাতীয় পার্টির সাজন কুমার মিস্ত্রি লাঙ্গল, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মুহাম্মদ লোকমান আম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মুহাম্মদ বদরুজ্জামান ছড়ি, বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট (বিএনএম)-এর রেজাউল ইসলাম রাজু নোঙ্গর, তৃনমূল বিএনপির লুৎফর নাহার রিক্তা সোনালী আঁশ ও স্বতন্ত্র প্রার্থী মো. জামিল হোসাইন ঈগল প্রতীক পেয়েছেন।বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাঃ খালিদ হোসেন বলেন, বাগেরহাটের ৪টি আসনে ২৬ জন প্রতিদ্বন্দী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ৩ জন স্বতন্ত্র ও বিভিন্ন দলের ২৩ জন প্রার্থী রয়েছেন। প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি মেনে চলার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page