১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ। পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক। নাগেশ্বরীতে ১৫ সার ডিলারের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করল বিএনপি মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার নগরকান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
আন্তর্জাতিক:
রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান
     
             

বাংলাদেশ বেতারের খোন্দকার এরফান আলী পেলেন আরজেএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক >>> রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ বেতারের ঢাকা মহানগর সংবাদদাতা খোন্দকার এরফান আলী পেলেন আরজেএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড।রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের (আরজেএফ) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১২মে) বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বেতার সাংবাদিকতায় তাঁকে এই আ্যওয়ার্ড প্রদান করা হয়। ২০২৫ সালের ২৮ জুলাই বাংলাদেশ বেতারের রাত সাড়ে আটটার সংবাদ (প্রাইমটাইম বুলেটিন) এর জন্যে তাঁকে আরজেএফ জুরি বোর্ড চূড়ান্ত মনোনয়ন ও আ্যওয়ার্ড প্রদান করেন। কেননা, চব্বিশের গণআন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী সরকার সাধারণ মানুষের উপরে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে। এতে অনেক মানুষ আহত ও নিহত হলেও আহতদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের উপর গোপন নিষেধাজ্ঞা আরোপ করে তৎকালীন ফ্যাসিস্ট সরকার। চিকিৎসা না দেওয়ার জন্য চিকিৎসকের উপর চাপ সৃষ্টি করে। এই বিষয়টি সংশ্লিষ্ট চিকিৎসক ও সরকারের বক্তব্যসহ তিনি তাঁর প্রতিবেদনে তুলে ধরেন।রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) প্রতিবছর সারাদেশ থেকে যাচাই-বাছাই করে ৫জন সাংবাদিককে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় এই আ্যওয়ার্ড দেওয়া হয়।সংগঠনের চেয়ারম্যান এস, এম, জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সালাম তাঁর হাতে আ্যওয়ার্ড তুলে দেন। অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মোঃ হাবিবুর রহমান হাবিব।আরো যারা আ্যওয়ার্ড পেয়েছেন তারা হচ্ছেন, দৈনিক যায়যায়দিন এর সিনিয়র রিপোর্টার এম এইচ সৈকত, দ্যা ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের মাল্টিমিডিয়া রিপোর্টার মোঃ রিয়াজুল ইসলাম (রিয়াজ মোস্তাফিজ), দৈনিক ঘোষণা’র বিশেষ প্রতিনিধি মোঃ রেজাউল ইসলাম ও স্টাফ রিপোর্টার মোঃ সজিব।এদিকে, খোন্দকার এরফান আলী আরজেএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডে ভূষিত হওয়ার তাঁকে দেশ বিদেশের বিশিষ্ট ব্যাক্তি ও সংগঠন অভিনন্দন জানিয়েছেন।এর আগেও তিনি স্যানিটেশন রিপোর্টিং-এ সরকারিভাবে শ্রেষ্ঠ সাংবাদিকতার পুরস্কারপ্রাপ্তিসহ সাংবাদিকতায় অবদানের জন্য দেশ বিদেশের বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।উল্লেখ্য, জনাব খোন্দকার এরফান আলী ১৯৯২ সালে কলেজ জীবনে সাংবাদিকতা শুরুর পর দীর্ঘ সময়ে বিভিন্ন জাতীয় দৈনিক ও পত্রপত্রিকায় লেখালেখি ও সাংবাদিকতাসহ চলচ্চিত্র ও শিল্প, সাহিত্য অঙ্গনে জড়িত রয়েছেন। বর্তমানে তিনি রাষ্ট্রীয় জনপ্রিয় গণমাধ্যম বাংলাদেশ বেতারের ঢাকা মহানগর সংবাদদাতা হিসেবে কর্মরত রয়েছেন। পেশাগত জীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) এর কোর্স সমন্বয়ক পদে দীর্ঘদিন দায়িত্ব পালনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ফিল্ম আর্কাইভ কর্তৃক ফেলোশিপপ্রাপ্ত গবেষক। তিনি মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া গ্ৰামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন
রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক।
মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা
গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক
সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান
নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার

You cannot copy content of this page