১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন চাটখিলে সরকারি সড়ক দখল করে গাছ লাগানোর অভিযোগ, চলাচলে দুর্ভোগ কিশোরগঞ্জে শিক্ষার আলো ছড়ানোর মাঝে চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনতার সেবক হতে চান শিক্ষক দুলাল মাস্টার সাতকানিয়ায় ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর ফুটবল খেলতে গিয়ে গোলবার মাথায় পড়ে স্কুলছাত্রের মৃত্যু ডলারে বেতন ও নিরাপদ রেমিট্যান্স নিশ্চিতে কোকা-কোলা মালদ্বীপের প্রধান নির্বাহীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক চাটখিল দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা এবং মেডিকেল ক্লাস চালুর দাবিতে দশমতম দিন ধরে রাস্তা অবরোধ চলছে সাতকানিয়ায় আওয়ামী লীগ সমর্থককে গুলি ও কুপিয়ে জখম: গ্রেপ্তার ১ চট্টগ্রাম সিটির ২২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা ধানসিঁড়ি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

বাংলাদেশ বদলে দেওয়ার মহানায়ক শেখ হাসিনা, তাঁর প্রতীক নৌকা- আসাদ 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিনিধি:

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের আ’লীগ মনোনীত নৌকার প্রার্থী ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ সাংবাদিকদের একান্ত সাক্ষাৎকারে বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া সমগ্র বাংলায় লেগেছে। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ প্রক্রিয়া ইতোমধ্যে সম্পূর্ণ হয়েছে। সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে এতে সাড়া দিয়েছে। গতকাল প্রতীক বরাদ্দ পেয়ে প্রার্থীরা নির্বাচনীয় এলাকায় ভোট প্রার্থনায় মাঠে নেমেছে। চারিদিকে চলছে নির্বাচনী আমেজ। এবারে নির্বাচন হবে একটি অংশগ্রহণ মূলক নির্বাচন। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) বাসীকে আহব্বান করবো আপনাদের ভাগ্য বদলে, আপনাদের পছন্দের মানুষকে ভোট দিতে, ভোট কেন্দ্রে গিয়ে ভোটের মাধ্যমে নির্বাচিত করুন।
১৯ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ৯:৩০ মিনিটি নগরীর লক্ষিপুরে তাঁর রাজনৈতিক কার্যালয়ে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।aএসময় তিনি আরো বলেন, নৌকার পালে হাওয়া লেগেছে। প্রতীক বরাদ্দের পর থেকে নৌকা চলছে আর এ নৌকার যাত্রী হবে গণতন্ত্রপ্রেমী মানুষ। দেশের কৃষক, শ্রমিক, সাধারণ জনগণ হলো নৌকার যাত্রী আর এ নৌকার মাঝি হলেন শেখ হাসিনা। তিনি আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারেন। তিনি আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক। বাংলাদেশ বদলে যাওয়ার মহানায়ক।নিশ্চিত উন্নয়নের স্বার্থে নৌকার পক্ষে ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাইলে নৌকার বিকল্প নেই। প্রতিটি ঘরে প্রতিটি ভোটারের কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে। আমি বিশ্বাস করি, আগামী ৭ জানুয়ারী সকল ভেদাভেদ ভুলে গিয়ে নৌকার পক্ষে সকলে ভোট দিবেন। বিপুল ভোটে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করে প্রধানমন্ত্রীকে এ আসনটি উপহার দেবেন আপনারা। তিনি আরো বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির মহানায়ক। তিনি বাংলাদেশকে বদলে দিয়েছেন। তিনি আমাদের বিশ্ব দরবারে মর্যাদার আসনে বসিয়েছেন। তিনি এ দেশের ১৬ কোটি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন। সুশাসন প্রতিষ্ঠা করার জন্য দেশরত্ন লড়াই সংগ্রাম করে যাচ্ছেন। আমাদের সবসময় তার পাশে থাকতে হবে। তার পাশে থেকে সকল অপশক্তিকে আমাদের মোকাবিলা করতে হবে
তিনি বলেন, বিএনপি জামায়াত হলো দেশবিরোধী অপশক্তি। এরা দেশকে ভালোবাসে না। এরা দেশের ১৬ কোটি মানুষকে কখনও ভালোবাসতে পারেনি। তাদের মধ্যে বিন্দুমাত্র দেশ প্রেম নেই। এরা দুর্নীতিবাজ ও সন্ত্রাসী। এরা দেশের মানুষ শান্তিতে থাকুক তা মেনে নিতে পারে না। এরা সব সময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নেয়। দেশের উন্নয়ন, অগ্রগতির মাঝে একমাত্র বাধা হলো এ বিএনপি-জামায়াত। দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে সব চেষ্টা তারা করে। এরা সব সময় নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টায় থাকে।রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনটি কৃষক প্রধান এলাকা। এখানে কিছু এলাকায় মাদকের সমস্যা আছে। উন্নত কৃষি ব্যবস্থাসহ কৃষি পন্য সমগ্র দেশসহ বিদেশে রপ্তানি ব্যবস্থা করবো। মাদক নির্মূলে কাজ করবো। সরকারের আগামীর ভিশন স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যায়ে কাজ করবো বলে উল্লেখ করেন তিনি। পবা-মোহনপুর বাসীর উন্নত জীবনযাত্রা অগ্রগতিতে সর্বোচ্চ চেষ্টা করবো। নারী উদ্দোক্তাসহ তরূণদের প্রতি থাকবে বিশেষ নজর। পবা-মোহনপুর হবে রোল মডেল উপজেলা। কোনো প্রকার অপশক্তিকে ভয় না পেয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহব্বানও জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page