১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পানি সরবরাহ প্রযুক্তি শিখতে ৫৪ দিনের জাপান সফরে ওয়াসার দুই কর্মকর্তা পটিয়ায় শিশু জায়হান হত্যার আসামি নিহার আদালতে স্বীকারোক্তি প্রদান জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক জোরপূর্বক নীরিহ ব্যাক্তির জায়গা দখলের অভিযোগ মোঃরফিকুল ইসলাম সোহাগ বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন চাটখিলে সরকারি সড়ক দখল করে গাছ লাগানোর অভিযোগ, চলাচলে দুর্ভোগ কিশোরগঞ্জে শিক্ষার আলো ছড়ানোর মাঝে চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনতার সেবক হতে চান শিক্ষক দুলাল মাস্টার সাতকানিয়ায় ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর ফুটবল খেলতে গিয়ে গোলবার মাথায় পড়ে স্কুলছাত্রের মৃত্যু ডলারে বেতন ও নিরাপদ রেমিট্যান্স নিশ্চিতে কোকা-কোলা মালদ্বীপের প্রধান নির্বাহীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক চাটখিল দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান কর্তৃক মহান বিজয় দিবস উদযাপিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

ইতালি থেকে রিয়াজুল ইসলাম কাওছার ও আশিফ শাহরিয়ার রাজিব।

ইতালির মিলানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান কর্তৃক বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে বাংলাদেশের ৫২তম মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে।অনুষ্ঠানের সূচনায় দিবসটির প্রত্যূষে মিশনের সকল কর্মকর্তা-কর্মচারী কনস্যুলেট প্রাঙ্গনে উপস্থিত হয়ে কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ এর নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন করেন। মিলানস্থ প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে কনসাল জেনারেল ও কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। উপস্থিত সকলেই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নীরবতা পালন করেন। অতঃপর মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রদত্ত মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণীসমূহ পাঠ করা হয়।আলোচনা অনুষ্ঠানের পূর্বে, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙ্গালিদের আত্মত্যাগ ও সাহসিকতার তাৎপর্য তুলে ধরে বিজয় দিবস এর উপর একটি বিশেষ ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অতঃপর একটি উন্মুক্ত আলোচনা সভা পরিচালনা করা হয়। উক্ত সভায় বক্তাগণ বিশেষ গুরুত্বের সাথে উল্লেখ করেন যে,বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের আদর্শকে ধারন করে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তারা নিজ নিজ অবস্থান থেকে স্বীয় ভূমিকা পালন করবেন। কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ তাঁর বক্তব্যের শুরুতে জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি মুক্তিযুদ্ধ পরিচালনায় জাতীয় চার নেতার অবদান, মু্ক্তিযুদ্ধে সকল শহিদের সুমহান আত্মত্যাগ এবং ১৯৭৫ সালে ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারী সকলের আত্মত্যাগকে উপস্থিত সকলকে বিনম্র চিত্তে স্মরণ করিয়ে দেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশীদেরকে চেতনায় ও মননে মুক্তিযুদ্ধকে ধারণ করতে হবে এবং একটি আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে ইতালীয় সমাজ ও সংস্কৃতিতে বাংলাদেশের পরিচিতি তুলে ধরতে হবে।ভাইস কনসাল এ এস এম তাজ-উল-ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত মহান বিজয় দিবসের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাব্বির আহমেদ,কনসাল (শ্রম) এবং মিশনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিলান লোম্বার্দিয়া আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মালিথা, সাধারণ সম্পাদক নাজমুল কবির জামান ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, মিলান কমিউনির কাউন্সিলর বিভাস চন্দ্র কর, মিলান বাংলা প্রেসক্লাব ইতালির সভাপতি রিয়াজুল ইসলাম কাওছার, মিলানস্থ জনতা এক্সচেঞ্জ কোম্পানি এসআরএল-এর ব্যবস্থাপক মোঃ কামরুল হাসান এবং উত্তর ইতালির বিভিন্ন পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীগণ।শেষে রিপামন্তি ইসলামিক সেন্টারের ইমাম মাওলানা কবির আহমেদের পরিচালনায় বাংলাদেশকে নিয়ে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page