২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ময়মনসিংহের সন্তোষপুর শালবন: ইকোপার্ক প্রকল্পের সাথে কৃষিনির্ভর জীবিকার সমন্বয় প্রয়োজন তরুণ নির্মাতাদের জন্য ২৫ লাখ টাকার ফান্ড: শুরু হচ্ছে অ্যাডফা শর্ট ফেস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে মার্কিন দূতাবাসের অভিনন্দন গভীর সংকটে সিটি গ্রুপ: ঋণের পাহাড় ও লোকসানের মুখে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, তবুও লড়াইয়ের আশা ছাড়ছেন না শরিফুল ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পথে যুক্তরাষ্ট্র সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ। চট্টগ্রামে জুয়েলারী দোকান থেকে স্বর্ণ আত্মসাৎ: বন্ধকী ব্যবসার আড়ালে চাঞ্চল্যকর সিন্ডিকেট দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে ভোলা: রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধীর ব্যক্তির ২০ ঘণ্টা পর লাশ উদ্ধার।
আন্তর্জাতিক:
ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পথে যুক্তরাষ্ট্র রাওয়ালপিন্ডিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও গৃহকর্মী আটক, শ্বশুর পলাতক কাতারের কাছে ৪.৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল কাতার এয়ারওয়েজ শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার জরিমানা দেবে টিকটক ইরানের ওপর ইইউর নিষেধাজ্ঞায় যোগ দেবে না জর্জিয়া: জাতীয় স্বার্থকেই প্রাধান্য হরমুজ প্রণালিতে অনলাইন নিরাপত্তা ঘটনায় বন্ধের আহ্বান কাতারের পররাষ্ট্রমন্ত্রীর ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ?
     
             

বাংলাদেশে ইন্টার্নশিপ করতে যাওয়া মালদ্বীপের শিক্ষার্থীকে হাইকমিশনারের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি >>> বাংলাদেশ ও মালদ্বীপের শিক্ষা সহযোগিতা আরও জোরদার: মালদ্বীপের মেডিকেল শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ ও সরকারি আসন বরাদ্দ ঘোষণা,,,,,মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে মালদ্বীপের মেডিকেল শিক্ষার্থীদের দ্বিতীয় দফার ইন্টার্নশিপ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে। এ উপলক্ষে বাংলাদেশে ইন্টার্নশিপ করতে যাওয়া মালদ্বীপের একদল শিক্ষার্থীকে উষ্ণ অভ্যর্থনা জানান মালদ্বীপস্থ বাংলাদেশের হাইকমিশনার, মান্যবর ড. মো. নাজমুল ইসলাম।শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনায় হাইকমিশনার বাংলাদেশে মেডিকেল শিক্ষার দীর্ঘদিনের সুনাম, আন্তর্জাতিক মানের পাঠ্যক্রম এবং বিশ্বমানের ক্লিনিক্যাল প্রশিক্ষণের বিষয়ে আলোকপাত করেন। তিনি শিক্ষার্থীদের শুধু একাডেমিক কার্যক্রমেই নয়, বরং বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস, আতিথেয়তা, খাবার এবং মানুষের আন্তরিকতা কাছ থেকে অনুভব করার জন্য উৎসাহিত করেন।মান্যবর হাইকমিশনার বলেন, এই ইন্টার্নশিপ কর্মসূচি বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে শিক্ষা কূটনীতি, সাংস্কৃতিক বিনিময়, পাবলিক ডিপ্লোমেসি এবং সফট পাওয়ার আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি উল্লেখ করেন যে, এসব কার্যক্রম দুই দেশের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও গভীর করবে।হাইকমিশনার আরও জানান যে, বাংলাদেশ সরকার ২০২৫–২৬ শিক্ষাবর্ষের সরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজে বিদেশি শিক্ষার্থীদের জন্য MBBS/BDS ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ বছর মোট ২২৪টি আসন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা হয়েছে।দুই দেশের দীর্ঘমেয়াদী বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অংশ হিসেবে বাংলাদেশ মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে ৬টি MBBS ও ১টি BDS আসন সংরক্ষণ করেছে। এটি মালদ্বীপের মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।যোগ্য মালদ্বীপের শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে পারবেন:
আবেদনকাল: ১১ নভেম্বর – ২২ ডিসেম্বর ২০২৫ সংশ্লিষ্ট সকল নথি যথাযথভাবে সত্যায়িত থাকতে হবে।হাইকমিশনার পুনর্ব্যক্ত করেন যে, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় উচ্চমানের, সাশ্রয়ী এবং বিশ্বস্বীকৃত মেডিকেল শিক্ষার অন্যতম কেন্দ্র। প্রতি বছর বহু মালদ্বীপীয় শিক্ষার্থী বাংলাদেশে সরকারি কোটা ও বিভিন্ন বৃত্তির মাধ্যমে উচ্চশিক্ষা গ্রহণ করে, যা দুই দেশের জনগণের মধ্যে বোঝাপড়া ও বন্ধুত্ব আরও মজবুত করে।মান্যবর হাইকমিশনার আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের মেডিকেল ইন্টার্নশিপ সম্পন্ন করা এই মালদ্বীপীয় শিক্ষার্থীরা দুই দেশের পারস্পরিক বন্ধুত্বের সেতুবন্ধন আরও শক্ত করবে এবং ভবিষ্যতে তাদের অর্জিত জ্ঞান দিয়ে মালদ্বীপের স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপের শিক্ষার্থীদের বাংলাদেশের সুপরিচিত মেডিকেল প্রতিষ্ঠানগুলোতে অধ্যয়নের সুযোগ গ্রহণের আহ্বান জানায়— যা তাদের পেশাগত উন্নয়ন ও ব্যক্তিগত বিকাশে বিশেষ ভূমিকা রাখবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
চট্টগ্রামে জুয়েলারী দোকান থেকে স্বর্ণ আত্মসাৎ: বন্ধকী ব্যবসার আড়ালে চাঞ্চল্যকর সিন্ডিকেট
তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধীর ব্যক্তির ২০ ঘণ্টা পর লাশ উদ্ধার।
সখিপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চিকিৎসা অনুদান প্রদান
বিদ্যুৎবিভ্রাটে চমেক হাসপাতাল, রোগীদের চরম ভোগান্তি
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় আঙুরের চারা গাছ উৎপাদনে সফল জুয়েল রানা
মহেশখালীতে পুলিশের অভিযানে অস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার
রাঙ্গুনিয়ায় ১২ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, ২ ঘণ্টায় আসামি গ্রেপ্তার___

You cannot copy content of this page